চিলির উত্তরাঞ্চলে স্থাপিত ভূপৃষ্ঠের বৃহত্তম জ্যোতির্বিজ্ঞান প্রকল্প আতাকামা লার্জ মিলিমিটার অ্যারে (এএলএমএ) গত বুধবার চালু হয়েছে। মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহূত হাবল টেলিস্কোপের চেয়ে এএলএমএর ক্ষমতা ১০ গুণ বেশি। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও জাপানের অর্থায়নে পরিচালিত প্রকল্পটি মহাকাশ গবেষণায় বড় সাফল্য নিয়ে আসবে বলে বিজ্ঞানীরা আশাবাদী।১: ৩৯ ফুট চওড়া এবং ১০০ টন ভারী ৬৬টি ডিশ দিয়ে টেলিস্কোপটি গঠিত।২: বেতার তরঙ্গকে রূপান্তর।৩: তথ্য যাবে ১০ মাইল দূরের সুপারকম্পিউটারে।৪: তথ্যকে ছবিতে রূপান্তর। যা হাবল টেলিস্কোপের চেয়ে ১০ গুণ বেশি নিখুঁত। টেলিস্কোপটির অবস্থান প্রায় ৭০ হাজার বর্গফুট (ফুটবল মাঠের কাছাকাছি) এলাকাজুড়ে। প্রয়োজনে ডিশের অবস্থান পরিবর্তন। ১৩০ টন ওজন ও ২৮টি চাকাবিশিষ্ট একাধিক যানের সাহায্যে যন্ত্রাংশ স্থানান্তর।