চট্টগ্রাম সমবায় জমি বন্ধকী ব্যাংক লিমিটেডের ৩০তম সাধারণ সভা ২৭ আগস্ট কে বি আবদুল আজিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের সভাপতি এ এম এম সাহাবু্দ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপক ছারওয়ার আলম, পরিচালক এস এম আহসানুল কবির চৌধুরী, মাহমুদুল হক চৌধুরী প্রমুখ। সভায় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, ঋণ গ্রহণের পরিমাণ ও আগামী বছরের বাজেট নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।