সাতকানিয়া আইনজীবী সমিতির নির্বাচন ২১ এপ্রিল বিকেলে সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্যদের ভোটে আবদুর রকিব চৌধুরী সভাপতি ও মেসবাহ উদ্দিন আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুজন পালিত সহসম্পাদক ও আবুল কাসেম সহসভাপতি নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আইনজীবী আজিজুল হক।