সারাইখানা

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.infoমুঠোফোনআমি নকিয়া ১৬৮০সি মুঠোফোন ব্যবহার করি। কিন্তু এটি থেকে আমি ইন্টারনেট ব্যবহার করতে পারি না। সমাধান কী?আবদুল্লাহ, রাজশাহীআপনার মুঠোফোনে ইন্টারনেট কনফিগারেশন করা নেই। কনফিগারেশন করে নিলে তবেই চালু হবে ইন্টারনেট।আমি নকিয়া ই৬৩ ব্যবহার করি। আমার মুঠোফোনে বাংলা সমর্থন করে না।বাংলা লেখাগুলো বক্স আকারে দেখা যায়। এখন কী করলে বাংলা লেখা দেখতে ও পড়তে পারব।রাসেল আলম alamrussel@gmail.comসাধারণত এই মুঠোফোন বাংলা সমর্থন করে না। তবে কিছু কিছু ক্ষেত্রে বাংলা পড়া যেতে পারে।আমি পুরোনো একটি নকিয়া ৫৮০০ মুঠোফোন ব্যবহার করি। সমস্যা হচ্ছে, মাঝেমধ্যে ডিসপ্লে চলে যায়। লক বাটনটা টান দিলে দু-তিনবার পর আবার আসে। কী করলে এর সমাধান পাব।আশরাফ অমি Asraf_ome@yahoo.comআপনার মুঠোফোনে মনিটরের সমস্যা আছে। ভালো কোনো সার্ভিস সেন্টারে দেখাতে পারেন, এতে উপকৃত হবেন।পরামর্শ দিয়েছেন—কামাল হোসেন, স্বত্বাধিকারী সাইম প্লাস টেলিকম ওয়েবআমি কিছুদিন আগে টুইটারে অ্যাকাউন্ট খুলেছিলাম। কিন্তু এখন খুলতে পারি না। ইউজার নেম ও পাসওয়ার্ড দিলেলেখা আসে ‘please double cheek ur user name and password’। আমি সব ঠিকমতো দিলেও এই কথা আসে কেন? সমাধান দিলে উপকৃত হব।সজল sajal.mdab2@gmail.comইউজার নেম ও পাসওয়ার্ড সঠিকভাবে দিলে আপনার অ্যাকাউন্ট খুলবেই। না হওয়ার কোনো কারণ নেই। আপনার লেখা আইডি ছোট হাতের বড় হাতের হতে পারে, যে কারণে এমনটি হচ্ছে।আমি ডেল কোর টু ডুয়ো ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করি। কিছুদিন আগে আমি উইন্ডোজ ৭ ইনস্টলকরেছি।কিন্তু এটি রেজিস্ট্রেশন করা নেই। কীভাবে রেজিস্ট্রেশন করব?রাশেদ হাসান bipukhan28@hotmail.comআপনি যে সফটওয়্যারটি ব্যবহার করছেন, তা পাইরেটেড। সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হলে লাইসেন্স আছে এমন সফটওয়্যার ব্যবহার করুন।পরামর্শ দিয়েছেন—এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক, রায়ানস আইটি লিমিটেড। গ্রন্থনা: জুবায়ের কবির