এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.infoআমি নকিয়া লুমিয়া ৭১০ ফোনে বাংলা ফন্ট দেখতে পাই না। কী করব? জসিম। josim.bau09@yahoo.comঅপারেটিং সিস্টেম হালনাগাদ বা ফোনটি হার্ড রিসেট করে দেখতে পারেন।সিম্ফোনি ডব্লিউ ৯০ মুঠোফোনে স্কাইপ ব্যবহার করে কথা বলতে পারব? সালমান সাইদ। salmansayeed09@gmail.comহ্যাঁ, কথা বলা যাবে, যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হয়।আমি নকিয়া ই৬৬ ব্যবহার করি। কীভাবে তারিখ ও সময় ঠিক রেখে এটি ফরম্যাট করব? সাহাদাত সরকার। shaadatsarkar@live.comতারিখ ও সময় ঠিক রেখে ফরম্যাট করা যাবে না।নকিয়া ই৫-০০ মডেলের মুঠোফোন ব্যবহার করি। আমি আমার মুঠোফোন থেকে স্কাইপ কল করতে গেলে ক্রেডিট কিনতে বলে। আমি কীভাবে ক্রেডিট ছাড়া অর্থাৎ বিনা মূল্যে ইন্টারনেটে স্কাইপ দিয়ে কথা বলতে পারব? সানি ওমর। sanyomar5@gmail.comদুই প্রান্তেই যদি স্কাইপ অ্যাকাউন্ট থেকে কথা বলা হয়, তবে ক্রেডিট লাগবে না। স্কাইপ থেকে ফোন নম্বরে কথা বললে ক্রেডিট অর্থাৎ টাকা লাগবে।আমার নকিয়া সি১০১ মুঠোফোনের ই-মেইল ও চ্যাট অপশনে OK করেও চালু হচ্ছে না। কী করব?করিম, খুলনা।নকিয়া সি১০১ মুঠোফোনের ই-মেইল ও চ্যাট অপশন চালু করতে সেটটি ফরম্যাট করে নিতে হবে। তবে ফরম্যাট করার আগে দরকারি ফোন নম্বরসহ সব তথ্য অন্যত্র নিয়ে রাখুন।আমার পেনড্রাইভ থেকে কোনো কিছু কপি করা যাচ্ছে না। দেখাচ্ছে এটি রাইট প্রটেক্টেড। এর সমাধান কী?সজিব বিজয়। sazib.bijoy753@gmail.comউত্তর: পেনড্রাইভের অন-অফ সুইচ দেখতে হবে। তা না হলে হার্ডওয়্যার সমস্যার সমাধান করতে হবে।পরামর্শ দিয়েছেন—মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস।