এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.infoআউটসোর্সিংওডেস্ক, ফ্রিল্যান্সারের মতো ওয়েবসাইটের মাধ্যমে আমি আয় করতে চাই। কোনো নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এই বিষয়ে শেখা যাবে। নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের ঠিকানা জানানোর অনুরোধ করছি। সাজ্জাদ হোসেন shosain2@yahoo.comঅনলাইন আউটসোর্সিংয়ের মাধ্যমে আয়ের জন্য প্রথমে কোনো নির্দিষ্ট বিষয়ে পারদর্শী হতে হবে। এরপর আপনি যে বিষয়ে পারদর্শিতা অর্জন করেছেন, সেই বিষয়ের কাজগুলো খুঁজে বের করুন ওডেস্ক, ফ্রিল্যান্সার, ইল্যান্সের মতো ওয়েবসাইট থেকে। নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আবেদন করা হলে সহজেই এসব সাইট থেকে কাজ পাওয়া যাবে। এ বিষয়ে www.freelancerstory.com ঠিকানার ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিভিন্ন টিপস, মতামত পাওয়া যাবে। ই-মেইল আমার ইয়াহু ই-মেইল অ্যাকাউন্টটি পাওয়ার্ড দিয়ে খুলতে পারছি না। সঠিক পাসওয়ার্ড ব্যবহার করলে ই-মেইল খোলে না।ভুল পাসওয়ার্ড দিলে দেখা যায় যে পাসওয়ার্ডটি সঠিক নয়। নাজনীনইয়াহু ই-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী পাসওয়ার্ড রিকভার করার অপশন রয়েছে। http://mail.yahoo.com সাইটের লগইন বক্সের নিচে পাসওয়ার্ড পুনরুদ্ধার করার অপশন রয়েছে। ফেসবুক এবং ইয়াহু দুটি আলাদা ওয়েবসাইট তাই ফেসবুকের পাসওয়ার্ড কাজ করলেও ইয়াহুতে একই পাসওয়ার্ড কাজ নাও করতে পারে। এবং একই কারণে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা হলে স্বয়ংক্রিয়ভাবে ইয়াহুর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে না। কম্পিউটার নোটবুক ও ল্যাপটপের মধ্যে পার্থক্য কী? দয়া করে একটু জানাবেন। মো. রাকিব রায়হান mdrakibrayhan@gmail.comনোটবুক এবং ল্যাপটপ বলতে একই ধরনের কম্পিউটারকে বোঝানো হয়ে থাকে। ল্যাপটপ একটি সাধারণ শব্দ। অপর দিকে ল্যাপটপের আকার, কার্যক্ষমতা এবং অন্যান্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে নোটবুক এবং নেটবুক নামগুলো ব্যবহার করা হয়।