নগরের বান্ডেল রোড মহল্লা সর্দার সুফি ওসমান হায়দার ১১ নভেম্বর বেলা আড়াইটায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও বহু শুভাকাঙ্ক্ষী রেখে যান।ওসমান হায়দার সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল হাকিমের ছেলে এবং মরহুম আবদুস সোবহান সওদাগরের নাতি। তাঁর মৃত্যুতে পাথরঘাটা বান্ডেল রোড মহল্লা কমিটি ও এলাকাবাসী শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।