সেভ আওয়ার সোসাইটির ইফতারসামগ্রী বিতরণ

হাটহাজারীর আমান বাজারের স্বেচ্ছাসেবী সংগঠন সেভ আওয়ার সোসাইটির (এসওএস) উদ্যোগে ১০ জুন দুস্থ ব্যক্তিদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ বদলানোর অন্যতম হাতিয়ার প্রযুক্তি ও যুবসমাজ। প্রযুক্তি হাতে যুবকেরা মানবসেবায় এগিয়ে এলে সমাজ থেকে ÿক্ষুধা ও দারিদ্র্য দূর হবে।
সংগঠনের আহ্বায়ক এম ওয়াই এফ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক এ টি এম কামরুদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মো. ইলিয়াছ। বক্তব্য দেন মনজুরুল আলম, মো. ইয়াছিন সেলিম, ফজলে আহম্মদ, ফরিদুল আলম, সাইফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।