স্বরিৎ ললিতকলা কেন্দ্রের উচ্চাঙ্গ সংগীতসন্ধ্যা আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের (টিআইসি) গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন মনীশ চৌধুরী, ফারুক আহম্মেদ ও সংযুক্তা দাশ। সেতার বাজাবেন প্রদীপ চক্রবর্তী। এ ছাড়া যন্ত্রানুষঙ্গে থাকবেন মদনমোহন ঘোষ, তপন দত্ত, সুদীপ সেনগুপ্ত, দেবু চক্রবর্তী, অরুণ নাথ, শ্যামল দাশ ও ত্রিদিব কুমার বৈদ্য। বিজ্ঞপ্তি।