এই নগরে-দূর গ্রামে

সৎসঙ্গ বিহারে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব

সৎসঙ্গ বিহার চট্টগ্রামে ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৮তম জন্ম মহোৎসব ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। জনার্দন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জিনবোধি ভিক্ষু, ফাদার রবার্ট গঞ্জালেজ, তিমির সেন, আশিষ চৌধুরী, সনদ ঘোষ প্রমুখ।
জেলা প্রশাসক সৎসঙ্গ বিহার চট্টগ্রাম আয়োজিত বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম, তপোবন বিদ্যানিকেতন, তথ্যপ্রযুক্তি প্রকল্প, হস্ত ও কুটির শিল্প প্রকল্প, হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়, সংগীত একাডেমি, গ্রন্থাগার, বৃক্ষরোপণ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
পরে মাতৃ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন। বক্তব্য দেন তাপসী ঘোষ রায়, মৃণািলনী চক্রবর্তী, নমিতা ভৌমিক, রত্না চক্রবর্তী, ঊমাশ্রী ভট্টাচার্য প্রমুখ।