হা ঙ্গে রী য় গু লা শ

হাঙ্গেরীয় রস

masud328@gmail.com ট্রাফিক সিগনালে সবুজ বাতি জ্বলে গেছে। এক গাড়ির ড্রাইভার, বয়স্ক মহিলা, যাবেন কি যাবেন না ভেবে ইতস্তত করছিলেন। দেখে ট্রাফিক পুলিশ এগিয়ে এসে বললেন, ‘চলে যান, ম্যাডাম। বাতি এখন সবুজস্য সবুজ। এর চেয়ে সবুজ আর হবে না।’ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানের নাম কী?—বিছানা। শতকরা আশি ভাগ লোকের মৃত্যুস্থল। জোলতান, আজ আমার বিছানা পাতো মাটির নিচের কুঠুরিতে।—কেন?—আমি আজ গভীর ঘুম ঘুমাতে চাই। জোলতান, দৈনিক পত্রিকা তুমি ফ্রিজে রাখো কেন, বলো তো?—খবরগুলো যাতে তাজা থাকে। জোলতান, মাটির নিচের কুঠুরির দরজাটা খোলো তো।—কেন? —লজ্জায় মাটিতে সেঁধিয়ে যেতে ইচ্ছে করছে।  জোলতান, কিসের শব্দ হচ্ছিল এতক্ষণ ধরে?—বরফ পড়ছিল। ক্লাউন কখন কাঁদে?—বিশ্রাম নেওয়ার সময়। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরীক্ষা।—টায়ার ফুটো হয়ে গেলে প্রথমেই কী করা উচিত? —গালিগালাজ। বানরের নাকের ফুটো মানুষের নাকের ফুটোর চেয়ে বড় কেন?—বানরের তর্জনী মানুষের তর্জনীর চেয়ে মোটা বলে। দোস্ত, তোকে অভিনন্দন। আজ তোর জীবনে সবচেয়ে আনন্দের দিন।—আজ? আজ কেন? আমার বিয়ে তো আগামীকাল।—সে জন্যই তো বললাম। আধুনিক চিত্রকরেরা তাঁদের আঁকা ছবির নিচে ডান কোণে স্বাক্ষর বসান কেন?—নইলে ছবির ওপর-নিচ আপনি বুঝতে পারতেন? সাতসকালে ফোন বেজে উঠল। রিসিভার তুলে ঘুম ঘুম গলায় জোলতান বলল, ‘হ্যালো, কে বলছেন?’‘আপনি আমাকে চিনবেন না।’‘কোনো প্রয়োজনে ফোন করেছেন?’‘না।’‘তাহলে ফোন করার কারণটা কী?’‘এই সময় ফোন সস্তা বলে।’