'আলোকিত সমাজ গড়তে নতুন প্রজন্মকে সুশিক্ষায় মানুষ করতে হবে'

কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমর উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী, সমাজসেবক জালাল আহমদ সিকদার, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দলিল আহমদ, বর্তমান প্রধান শিক্ষক মনির আহমদ, শিক্ষক নজরুল ইসলাম, ফয়েজুল হক ও আহমদ হোছাইন।

প্রধান অতিথি সাংসদ মো. ইলিয়াছ বলেছেন, ‘আলোকিত সমাজ গড়তে নতুন প্রজন্মকে সুশিক্ষায় মানুষ করতে হবে।’