জমে উঠেছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী

শীতের দিনে রাজধানীতে সকাল শুরু হয় একটু দেরিতে। এই ধরুন ঘড়ির কাঁটা ১০টা ছুঁই ছুঁই। সে বিষয়টি আর ঢাকার যানজটে এই ধরুন ঘণ্টাখানিক মাথায় রেখে প্রদর্শনী শুরু হয় বেলা ১১টা থেকে, শেষ হয় রাত আটটায়। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে চলছে দক্ষিণ এশিয়ার চারুকলার সবচেয়ে বড় প্রদর্শনী, এশিয়ান আর্ট বিয়েনালের ১৯তম আসর। ৮ ডিসেম্বর শুরু হওয়া মাসব্যাপী আয়োজনে প্রদর্শনীটি চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ‍যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিসর, তুরস্ক, পর্তুগাল, ভেনেজুয়েলাসহ ১১৪টি দেশের ৪৯৩ জন শিল্পীর অংশগ্রহণে চলছে প্রদর্শনী। ছবিতে দেখে নেওয়া যাক তারই একঝলক।
দুই বছর পরপর আয়োজনের কথা থাকলেও ২০১৮ সালের পর প্রথম আয়োজিত হলো এই প্রদর্শনী। কেননা, করোনায় চলে গেছে দুই বছর। তাই মহামারিকালের পর এবারের প্রদর্শনীতে শিল্পের বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে মহামারিকাল নিয়ে শিল্পীদের বক্তব্য
ছবি: প্রথম আলো
দেখুন, সব কল দিয়ে পানির বদলে বের হচ্ছে গাড়ি আর গাড়ি। এ যেন ঢাকার যানজটেরই এক অসামান্য উপস্থাপন
দেয়ালজুড়ে ছিল খনার বচন
অন্ধকার ছাড়া যেমন আরোর মূল্যায়ন নেই, মন্দ ছাড়া ভালোর মূল্যায়ন নেই। পাশাপাশি অনেক রকমের শিল্পকর্মের ঠাঁই দেওয়া হয়েছে। যাতে আপনি ভালো শিল্পকর্মগুলোকে মূল্যায়ন করতে পারেন
সব মিলিয়ে ৪৯৩টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এখানে। তারই একটির সঙ্গে ছবি তুলছেন দর্শক। পুরুষের চেয়ে নারী দর্শকের উপস্থিতি ছিল বেশি
বিচিত্র সব মাধ্যমে আঁকা দারুণ কিছু চিত্রশিল্প স্থান পেয়েছে প্রদর্শনীতে
জমে উঠেছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। প্রতিদিনই অসংখ্য দর্শক সাক্ষী হতে যান প্রদর্শনীর
অনেকেই এসেছেন জুটি বেঁধে, বন্ধু–বান্ধবী মিলে দলগতভাবে। তাই শোরগোলের অভাব ছিল না
গ্রামে যেভাবে ধান মাড়াই করা হয়, সে বিষয়টিও তুলে ধরা হয়েছে শহুরে জীবনের সামনে
ছবি তোলার কমতি নেই
প্রতিবারের মতো এবারের উৎসবে থাকছে অংশগ্রহণকারী শিল্পীদের জন্য গ্র্যান্ড ও সম্মানসূচক পুরস্কার। গ্র্যান্ড পুরস্কার দেওয়া হবে তিনটি। প্রতি পুরস্কারের অর্থমূল্য পাঁচ লাখ টাকা। সম্মানসূচক পুরস্কার দেওয়া হবে তিনটি, প্রতি পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা। এ ছাড়া বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ক্রেস্ট ও সনদ
চারুকলা প্রদর্শনীতে এসে ছবি তোলা হবে না, তা হয় নাকি!
গুরুত্ব পেয়েছে ভিজ্যুয়াল আর্টও
নানান ধরনের শিল্পকর্ম পাশাপাশি রাখা। ছুটির দিনে বা কর্মব্যস্ত জীবন থেকে একটু ছুটি পেলেই ঢুঁ দিয়ে আসতে পারেন ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে। তবে হাতে অন্তত দুই থেকে তিন ঘণ্টা সময় নিয়ে যাবেন