ইতালিতে বসেছে শীতকালীন অলিম্পিকের আসর, জেনে নিন ৭টি তথ্য

ইতালির মিলান ও কোর্তিনায় শুরু হয়েছে শীতকালীন অলিম্পিকের ২৫তম আসর। ৯২টি দেশের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছেন এবারের আয়োজনে। শীতকালীন অলিম্পিক নিয়ে রইল ৭টি তথ্য।

প্রথম শীতকালীন অলিম্পিক আসর বসেছিল ফ্রান্সের চামোনিক্স শহরে, ১৯২৪ সালে
ছবি: উইকিপিডিয়া
ফিগার স্কেটিং ও আইস হকি খেলা দুটো গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে শীতকালীন অলিম্পিকে যুক্ত হয় প্রথম আসরেই
১৯৯৪ সালের আগে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক একই বছর অনুষ্ঠিত হতো
শীতকালীন অলিম্পিক গেমসে সবচেয়ে বেশি পদক জয় করেছেন নরওয়ের ক্রীড়াবিদেরা। চলতি আসরের আগে পর্যন্ত দেশটির নামের পাশে আছে ১৪৮ সোনা, ১৩৪ রৌপ্য, ১২৩টি ব্রোঞ্জের পদক
ইতালির মিলান ও কোর্তিনায় শুরু হয়েছে শীতকালীন অলিম্পিকের ২৫তম আসর। ৯২টি দেশের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছেন এবারের আয়োজনে
এবার ক্রীড়াবিদেরা যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক পাবেন, সেগুলোর আর্থিক মূল্য অলিম্পিক ইতিহাসে সর্বোচ্চ
২০২৬ শীতকালীন গেমসের মাসকট মিলো ও তিনা