উত্তাল রাজপথে দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম আলোর কর্মীরা কুড়িয়ে পেয়েছিলেন আন্দোলনের নানা স্মারক: প্রাণঘাতী বুলেট, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের খোসা, ছররা গুলি। ছাত্র-জনতার ওপর এসব নিক্ষেপ করে বিগত স্বৈরশাসকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলমান ‘জুলাই-জাগরণ’ প্রদর্শনীতে স্থান পেয়েছে এসব স্মারক। সংগৃহীত অর্ধশত ব্যবহৃত কাঁদানে গ্যাসের খোসার সব কটিই ছিল মেয়াদোত্তীর্ণ। গায়ে লেখা সতর্কবাণী, ‘মেয়াদোত্তীর্ণের পর ব্যবহার বিপজ্জনক।’