বাবলস মিরপুর এলাকার ফুটবলপ্রেমীদের জন্য জনপ্রিয় ও আকর্ষণীয় স্পোর্টস ভেন্যু
বাবলস মিরপুর এলাকার ফুটবলপ্রেমীদের জন্য জনপ্রিয় ও আকর্ষণীয় স্পোর্টস ভেন্যু

ঢাকায় কোথায় টার্ফ ভাড়া নিয়ে ফুটবল খেলা যায়, খরচ কেমন?

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উত্তেজনায় মাঝেমধ্যে ইচ্ছা করে নিজেই মাঠে নেমে পড়ি। কিন্তু ইট–কাঠের এই শহরে মাঠ কই? তবে পায়ের নাগালে মাঠ না থাকলেও আছে টার্ফ। কৃত্রিম ঘাসের এই মাঠগুলোতে ৫ থেকে ৯ জন পর্যন্ত খেলার সুযোগ রয়েছে। ৯০ মিনিট ধরে স্লট ধরা হয়। সেই স্লট অনুযায়ী দিনে এবং রাতের খরচ ধরা হচ্ছে। অনেক জায়গায় পাঁচ থেকে সাতটি দল পাশাপাশি খেলতে পারবে। ব্যবস্থা আছে সেটারও। এটাকে ৫–এ, ৬–এ বা ৭–এ সাইড বলা হয়।

টার্ফ নেশন

ফুটবলপ্রেমীদের প্রিয় এক গন্তব্য টার্ফ নেশন। বন্ধুবান্ধব বা সহকর্মীদের নিয়ে ৫ থেকে ৯ জনের গ্রুপে ভাগ হয়ে ফুটবল খেলা যাবে। এক্সিকিউটিভ মঞ্জু হোসেন বলেন, ‘আমাদের এখানে তিনটি টার্ফ আছে। সকাল সাতটা থেকে রাত দেড়টা পর্যন্ত বিভিন্ন স্লটে খেলার সুযোগ রয়েছে। সাধারণত সন্ধ্যা ও রাতের স্লটগুলোতে করপোরেট গ্রুপগুলোর বুকিং বেশি থাকে। দিনের বেলা খরচ হবে ২ হাজার ৫০০, সন্ধ্যায় ৩ হাজার টাকা।

ঠিকানা: ১১৫-১১৬, তেজগাঁও, ঢাকা।

মোবাইল নম্বর: ০১৮১৪-৪৬০০০০

ওয়েবসাইট: www.turfnationbd.com

ডিএসএফ

হাজারীবাগের মনেশ্বর রোডে অবস্থিত ডিএসএফে আছে আধুনিক সুযোগ-সুবিধার টার্ফ পিচ। ম্যানেজার কামরুল হাসান জানান, সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত খেলা যাবে। দিনে খেলার জন্য ৩ হাজার ৫০০ এবং সন্ধ্যার পর ৪ হাজার টাকা।

ঠিকানা: ৪৮/১ হাজারীবাগ মনেশ্বর রোড, ঢাকা-১২০৫, ঢাকা, বাংলাদেশ।

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/dsfsports21

মোবাইল নম্বর: ০১৬৭৪-৯১১০৯৬

গোসেভেন টার্ফ

মোহাম্মদপুরের ফিউচার টাউন এলাকায় অবস্থিত গোসেভেন টার্ফ। ৫ থেকে ৯ জনের ফুটবল ম্যাচের জন্য এই টার্ফের পরিবেশ ভালো। সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ফুটবল খেলার সুযোগ রয়েছে। দিনে লাগবে তিন হাজার, সন্ধ্যা ও রাতে চার হাজার টাকা।

ঠিকানা: প্লট ০১, অ্যাভিনিউ রোড (৪০ ফিট রোড), ব্লক–ই, মোহাম্মদপুর ফিউচার টাউন লিমিটেড, ঢাকা।

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/p/GO7-TURF-61585762413789/

মোবাইল নম্বর: ০১৭০৩-২৩১১৭৬

দ্য বাবলস

সপ্তাহের সাতদিনই খোলা থাকে বাবলস

বাবলস মিরপুর এলাকার ফুটবলপ্রেমীদের জন্য জনপ্রিয় ও আকর্ষণীয় স্পোর্টস ভেন্যু। বন্ধুদের নিয়ে মিনি ফুটবল ম্যাচ খেলার জন্য টার্ফটি উপযুক্ত। শুক্র ও শনিবার দিনের বেলা ৪ হাজার ও রাতের বেলা ৫ হাজার টাকা; অন্য দিন দিনে ৩ হাজার ৫০০, রাতে ৪ হাজার টাকা।

ঠিকানা: ১৩-১৪, মল্লিক টাওয়ার, জু রোড (চিড়িয়াখানা রোড), মিরপুর ১, মিরপুর, ঢাকা–১২১৬, বাংলাদেশ।

ফেসবুক: https://www.facebook.com/TheBubblesBD/

ফোন: ০১৩২৫-২৭৬৮৬৮

ডিবক্স স্পোর্টস কমপ্লেক্স

মিরপুরের সাগুফতা এলাকায় অবস্থিত ডিবক্স স্পোর্টস কমপ্লেক্সে বাইরে এবং ভেতরে ফুটবল খেলার সুবিধা রয়েছে। ৬-এ সাইড ম্যাচের জন্য এ কমপ্লেক্সটি ভালো। সকাল ৬টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত খেলা যাবে। দিনে ৩ হাজার, রাতে ৪ হাজার ৫০০ টাকা; ছুটির দিনে ৩ হাজার ৫০০, রাতে ৫ হাজার টাকা লাগবে।

ঠিকানা: প্লট নম্বর–২১৭, ব্লক–বি, রোড নম্বর–৩, সাগুফতা, মিরপুর, ঢাকা–১২১৬।

মোবাইল নম্বর: ০১৯১৮-৯৭৯৯৯৯

ফেসবুক: https://www.facebook.com/dboxsports

ক্লাব ভোল্টা

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটা রোডে অবস্থিত ক্লাব ভোল্টা বড় গ্রুপে ফুটবল খেলার জন্য আদর্শ। এখানে রয়েছে ৭-এ সাইড বড় টার্ফ মাঠ। টার্ফের ফি ও খেলার সময় বুকিংয়ের সময় বিস্তারিত জানতে পারবেন।

ঠিকানা: ২৫৭/এ, মাটিকাটা রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/clubvolta/

মোবাইল নম্বর: ০১৭৯৭-৮১৯৬০০

শেফস টেবিল কোর্ট সাইড

ঢাকার অন্যতম প্রিমিয়াম স্পোর্টস ও বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত কোর্ট সাইড। এখানে ফুটবল খেলার জন্য তিনটি মাঠ আছে। এখানকার টার্ফ ফিফা অথরাইজড বলে দেশি-বিদেশি অনেক ফুটবলারও খেলতে আসেন। রবি থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। ছুটির দিন সকাল সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। টার্ফ ফিল্ড ৬ হাজার ৫০০ এবং ন্যাচারাল গ্রাস ফিল্ড ৫ হাজার ৫০০ টাকায় ভাড়া পাওয়া যাবে।

ঠিকানা: শেফস টেবিল কোর্ট সাইড, ১০০ ফিট রোড, মাদানী অ্যাভিনিউ, ঢাকা।

মোবাইল: ০১৬০৭-০৪৫৯৫৭

ফুটসাল হাইভ

এখানে ৬–এ সাইড ম্যাচ খেলার সুযোগ আছে। ২৪ ঘণ্টাই খেলা যাবে। সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২ হাজার ৪০০, বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৩ হাজার এবং রাতে ৩ হাজার টাকা।

ঠিকানা: চায়না প্রজেক্ট, আফতাবনগর, ঢাকা, বাংলাদেশ।

ফেসবুক: https://www.facebook.com/futsalhive

ফোন: ০১৮৯৪–৪৩৩৩২৫

নর্থ অ্যারেনা

উত্তরার ফুটবলপ্রেমীদের কাছে জনপ্রিয় জায়গা নর্থ অ্যারেনা। খেলার জায়গায় আছে কৃত্রিম ঘাস ও ফ্লাডলাইটের ব্যবস্থা। টার্ফের কো-ফাউন্ডার আলভি ইসলাম জানান, সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খেলার স্লট রয়েছে। দিনে খরচ হবে ৩ হাজার এবং রাতে লাগবে ৩ হাজার ৫০০ টাকা।

ঠিকানা: প্লট-২, রোড-৩২/এ, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০, বাংলাদেশ।

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/northarena.play

মোবাইল নম্বর: ০১৯৯৬-৪০৪৮৭৩

গ্যালাক্টিকস স্পোর্টস প্যাভিলিয়ন

উত্তরা দিয়াবাড়ি মোড়ের কাছে অবস্থিত এই টার্ফে রয়েছে ৬-এ সাইড খেলার মাঠ।

ঠিকানা: দিয়াবাড়ি মোড়, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

ফেসবুক ঠিকানা: www.facebook.com/p/Galacticos-Sports-Pavilion-GSP-61558750037723/

মোবাইল নম্বর: ০১৭২৭-৪৩৭০৭৭

টার্ফ টেন্ট

উত্তরা ১৫ এইচ সেক্টরের অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি রোডে অবস্থিত টার্ফ টেন্ট ৫ থেকে ৯ জনের খেলার জন্য উপযুক্ত। সকাল সাতটা থেকে রাত দেড়টা পর্যন্ত খেলার সুযোগ রয়েছে। দিনে ২ হাজার ৫০০ এবং রাতে ৩ হাজার টাকায় খেলতে পারবেন।

ঠিকানা: প্লট ২, সেক্টর ১৫ এইচ, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি রোড, উত্তরা, ঢাকা।

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/p/Turf-Tent-61578899485454/

মোবাইল নম্বর: ০১৩১৭-৮৮৪৪২২

টপ টার্ফ

বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশ গেটের কাছেই হাজী লতিফ ম্যানশনে অবস্থিত টপ টার্ফে এত দিন শুধু ক্রিকেট খেলার সুযোগ ছিল। এই মাসে চালু হচ্ছে ফুটবল ভেন্যু। দিনের বেলা খরচ হবে ২ হাজার এবং রাতে ২ হাজার ৫০০ টাকা। সকাল ছয়টা থেকে রাত তিনটা পর্যন্ত খেলা যাবে। আছে বিশেষ ছাড়ের সুযোগ।

ঠিকানা: ক-৯/এ, বসুন্ধরা আর/এ এন্ট্রি গেট, হাজী লতিফ ম্যানশন, ঢাকা–১২২৯।

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/topturfbd/

মোবাইল নম্বর: ০১৯১৯-৪৮৭০৫৬

স্পোর্টস গ্রিল

বসুন্ধরা আবাসিক এলাকার এই মাঠে সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খেলা যাবে

বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত স্পোর্টস গ্রিলের ম্যানেজার মো. সজীব জানান, সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খেলার স্লট আছে। সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খেলা যাবে। দিনে ৩ হাজার ৫০০, রাতে ৪ হাজার টাকা এবং শুক্র ও শনিবার ৪ হাজার ৫০০ টাকা।

ঠিকানা: রোড নম্বর–৯, ব্লক–জি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা–১২২৯।

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/p/Sports-Grill-100078297019270/

মোবাইল নম্বর: ০১৭৪৯-৯৯৩৫০৩

অফসাইড-হোম অব ফুটবল টার্ফ

ভাটারা ঢালিবাড়ী এলাকায় অবস্থিত অফসাইড টার্ফটিতে আছে ৬-এ সাইড খেলার মাঠ। আছে সাঁতার কাটারও সুযোগ। সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত খেলার সুযোগ রয়েছে। দিনে খরচ হবে তিন হাজার এবং রাতে লাগবে চার হাজার টাকা।

ঠিকানা: আবদুস সোবহান ঢালী রোড, ঢালিবাড়ী, ভাটারা বসুন্ধরা, ঢাকা।

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/TheOffside.bd/

জ্যাফ এরিনা ও একাডেমি

বসুন্ধরা মেইন গেটের কাছে অবস্থিত এই ফুটবল টার্ফটি পেশাদার ও অপেশাদার দুই ধরনের খেলোয়াড়দের জন্যই আদর্শ। দুপুর সাড়ে ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত সাধারণ খেলার স্লট রয়েছে। এ ছাড়া বিশেষ কিছু স্লট রয়েছে। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৪ হাজার এবং বেলা আড়াইটা থেকে রাত ২টা পর্যন্ত ৪ হাজার ৫০০ টাকা।

ঠিকানা: বসুন্ধরা মেইন গেট, ঢাকা–১২২৯।

মোবাইল নম্বর: ০১৩০৪-২২৯১৫৮

ডিবক্স জেএফপি রুফটপ স্পোর্টস কমপ্লেক্স

যমুনা ফিউচার পার্কের বিশাল ছাদে অবস্থিত টার্ফটি ৫-এ সাইড ফুটবল খেলার সুযোগ করে দিচ্ছে। দিনের বেলায় ২ হাজার ৫০০ এবং রাতে ৩ হাজার ৫০০ টাকা।

ঠিকানা: রুফটপ, যমুনা ফিউচার পার্ক, কুড়িল, বারিধারা, ঢাকা–১২২৯।

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/dboxrooftop/

মোবাইল নম্বর: ০১৯১৮-৯৭৩৯৯৯

এসপিআর ফিট অ্যান্ড ফুয়েল এরেনা

শ্যামলী পদচারী–সেতুর ঠিক পাশেই অবস্থিত এসপিআর ফিট অ্যান্ড ফুয়েল অ্যারেনাতে খেলা যাবে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। দিনের বেলায় খরচ হবে ২ হাজার ৫০০, রাতে ৩ হাজার ৫০০ টাকা।

ঠিকানা: শ্যামলী টাওয়ার শপিং কমপ্লেক্সের পঞ্চম তলা, ঢাকা–১২০৭, বাংলাদেশ।

ফেসবুক: https://www.facebook.com/profile.php?id=61586460535364

ফোন: ০১৬৭৬-৫৭৫৯৫০

আলফা স্পোর্টস-মোহাম্মদপুর

মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন ও ঢাকা উদ্যানসংলগ্ন এলাকায় অবস্থিত এই টার্ফ ইনডোর স্পোর্টস জোন। বিশেষ ছাড়ে ফুটবলপ্রেমীরা মাত্র ১ হাজার ২০০ টাকায় এখানে ৯০ মিনিটের স্লট বুকিং করতে পারবেন।

ঠিকানা: প্লট–২১, রোড–৯, ব্লক–বি, ঢাকা উদ্যান (চন্দ্রিমা হাউজিং সোসাইটি এন্ট্রি গেট অ্যাভিনিউ–১ ও ২–এর কাছে), মোহাম্মদপুর, ঢাকা–১২০৭।

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/alphasportscomplexbd/

মোবাইল নম্বর: ০১৭৮৩-১৪৯৬০০

টেকক্রেজ অ্যারেনা

ঢাকার বিভিন্ন স্থানে এখন ফুটবল খেলার মাঠ ভাড়া নেওয়া যায়

হাজারীবাগের সদরঘাট-গাবতলী রোডে অবস্থিত এই টার্ফে আছে ৫-এ সাইড ম্যাচ খেলার সুযোগ।

ঠিকানা: ৩৮২/১ হাজারীবাগ, সদরঘাট-গাবতলী রোড, ঢাকা–১২০৯।

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/p/Tekkerz-61582925505981

মোবাইল নম্বর: ০১৩৩৯-৮৯৫৯৪১

মেট্রোপ্লেক্স স্পোর্টিং কমপ্লেক্স

মেট্রোপ্লেক্স স্পোর্টিং কমপ্লেক্সটি সম্পূর্ণ ইনডোর হওয়ায় রোদ, বৃষ্টি বা যেকোনো বৈরী আবহাওয়ায়ও খেলা চালিয়ে যাওয়া সম্ভব। কৃত্রিম ঘাস, ইনডোর লাইটিংসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। সকাল ছয়টা থেকে রাত তিনটা পর্যন্ত খেলা যাবে। প্রতি ৯০ মিনিটের স্লটের জন্য লাগবে তিন হাজার টাকা।

ঠিকানা: খিলক্ষেত (আশিয়ান মেডিকেল কলেজের পাশে), ঢাকা।

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/@Metroplexbd/

মোবাইল নম্বর: ০১৮১৭-৬৬১৫১১

আজিজ মঞ্জিল স্পোর্টস কমপ্লেক্স

সেগুনবাগিচা ও তোপখানা রোড এলাকায় অবস্থিত আজিজ মঞ্জিল স্পোর্টস কমপ্লেক্স ফুটবলপাগল তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। দিনের বেলা লাগছে ২ হাজার ৫০০, সন্ধ্যা ও রাতের বেলা ৩ হাজার ৫০০ টাকা। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খেলা যায়।

ঠিকানা: ৩/৫, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা, বাংলাদেশ–১০০০।

ফেসবুক: https://www.facebook.com/amsportscomplex

ফোন: ০১৭২৩–৪৫২৯৭৬

গ্রাউন্ড আলফা

যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অবস্থিত গ্রাউন্ড আলফায় ৭-এ সাইড টার্ফ আছে। দিনের বেলা ১ হাজার ৪০০, রাতের বেলা ২ হাজার ৮০০ টাকা। ২৪ ঘণ্টাই এখানে খেলা যায়।

ঠিকানা: গ্রাউন্ড আলফা, ইসলামনগর, হাশেম রোড, মাতুয়াইল, যাত্রাবাড়ী, বাংলাদেশ।

ফেসবুক: https://www.facebook.com/groundalphabd

ফোন: ০১৯৪৮-১৪৫০৬৫

স্কাই টার্ফ

এখানে ৭-এ সাইড ম্যাচ খেলার টার্ফ আছে। ফি ২৪ ঘণ্টা যেকোনো স্লটে খেলার সুযোগ আছে। দিনের বেলা ফি ১ হাজার ৬০০, সন্ধ্যার পরে ২ হাজার ৮০০ টাকা।

ঠিকানা: ১/১, মেঘনা শপিং কমপ্লেক্স, রফিকুল ইসলাম রোড, গোবিন্দপুর, শনির আখড়া, ঢাকা।

ফেসবুক: www.facebook.com/skyturf1/

ফোন: ০১৮৮৭-৮৭৬৫৮০

ডাক্কা টার্ফ

হাজারীবাগ বেড়িবাঁধের পাশে অবস্থিত ডাক্কা টার্ফে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা যাবে ২ হাজার ৫০০ টাকায়। সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত খেলা যাবে তিন হাজার টাকায়।

ঠিকানা: ৬/৪ এফ, হাজী মোমিন স্টেট, কালুনগর, হাজারীবাগ বেড়িবাঁধ (মাহতাব পাম্পের পাশে), ঢাকা ১২০৯।

ফেসবুক ঠিকানা: www.facebook.com/p/Dacca-Turf-61556698766735/

মোবাইল নম্বর: ০১৩৩৩-৩৭০৯৫১

রিভারশোর স্পোর্টস অ্যারেনা

হাজারীবাগের বেড়িবাঁধসংলগ্ন শিকদার মেডিকেল কলেজের দক্ষিণ পাশে রিভারশোর স্পোর্টস অ্যারেনা। সকাল সাতটা থেকে রাত তিনটা পর্যন্ত খেলার সুযোগ রয়েছে। বিশেষ করে যাঁরা কর্মব্যস্ততার পর রাতে খেলতে পছন্দ করেন, তাঁদের জন্য এটি আদর্শ। দিনের বেলা লাগবে ৩ হাজার ৫০০ এবং রাতে ৪ হাজার ৫০০ টাকা।

ঠিকানা: সালাম সর্দার রোড, বেড়িবাঁধ, হাজারীবাগ, ঢাকা–১২০৯।

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/TheRivershore

মোবাইল নম্বর: ০১৮৯৪-৭৭৭২৭৭

গ্রিনফিল্ড স্পোর্টস জোন

এখানে ৯-এ সাইড ম্যাচ খেলার সুযোগ আছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ হাজার ২০০, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ হাজার ৮০০, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৫ হাজার ৪০০ টাকা।

ঠিকানা: ব্লক এইচ, রোড ৭-৮ (আটি সোসাইটি), আটিবাজার, কেরানীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

ফেসবুক: https://www.facebook.com/greenfieldsportszone

ফোন: ০১৩৩৫–১৮২৯২৯

দ্য প্লেমেকার্স অ্যারেনা

এখানে ৬-এ সাইড ম্যাচ খেলার সুযোগ আছে। ২৪ ঘণ্টাই খেলা যাবে। দিনের বেলায় খরচ পড়বে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা, সন্ধ্যার পরে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা।

ঠিকানা: মানিকদিয়া, ডেমরা, ঢাকা, বাংলাদেশ।

ফেসবুক: https://www.facebook.com/theplaymakersarena

ফোন: ০১৭৮৮–৮৯৫৫৬

মহাকাশ টার্ফ

ডেমরা এলাকায় ফুটবলপ্রেমী তরুণদের টার্ফে খেলার চাহিদা মেটাচ্ছে মহাকাশ টার্ফ। ২৪ ঘণ্টাই খেলার সুযোগ আছে। দিনের বেলা লাগবে ১ হাজার, রাতের বেলা ২ হাজার টাকা। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাতের বেলা ফি ২ হাজার ৫০০ টাকা।

ঠিকানা: মহাকাশ টার্ফ, ডেমরা।

ফেসবুক: https://www.facebook.com/mohakashturf

ফোন: ০১৬০৫–০৯০৮৭৬