বড়দিন উদযাপনে কেউ জঙ্গলে, কেউবা সমুদ্রে

তারকারা ভক্তদের সঙ্গে যোগাযোগের সেরা মাধ্যম হিসেবে হাতে তুলে নিয়েছেন ইনস্টাগ্রাম। উৎসব এলে তারকারা ভক্তদের শুভেচ্ছা জানান ছবি আর ভিডিও পোস্ট করে, বার্তা লিখে। সে রকমই কিছু ছবি আর বার্তা তুলে ধরা হলো বড়দিনের মৌসুমে।
বড়দিন উদ্‌যাপন করতে বান্ধবীরা মিলে জঙ্গলে গেছেন বলিউড তারকা অনন্যা পান্ডে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সেখান থেকে এমন সব ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে
অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের পরিবারে চলছে ক্রিসমাসের খুশি
ইনস্টাগ্রামে এই ক্রিকেটার তাঁর পরিবারের সঙ্গে মজার মজার ভিডিও আর ছবি দিয়ে পরিবারের আনন্দ ছড়িয়ে দেন ভক্তদের মধ্যেও। এই যেমন ছবিটি পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, ‘সবার আগে পরিবার। আর সবকিছুই এর পর।’
বড়দিন উপলক্ষ্যে সেজেছে দোকান পাটও
রেস্তোরাঁয় খাওয়া দাওয়াতেও চলছে বিশেষ আয়োজন আর ছাড়
বলিউড তারকা শিয়ামি খের বড়দিনের ছুটি উদ্‌যাপন করতে ছুটেছেন সমুদ্রে। সমুদ্রে স্নান শেষে তিনি খুঁজছেন বড়দিনের কেক আর বিস্কুট
বলিউড তারকা শিল্পা শেঠির পরিবারে চলছে বড়দিনের আনন্দ
হলিউড তারকা নিকোল কিডম্যান ভক্তদের জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা। বলেছেন, এটিই বছরের সেরা সময়
ভারতের বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বাড়িতে মহা ধুমধামে উদ্‌যাপিত হচ্ছে বড়দিনের উৎসব
উৎসবে লালের বিকল্প পাওয়া কঠিন। ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড ফাল্গুনি পিকক এনেছে এই সংগ্রহ
বিবারের বাড়িতে বড়দিনের আয়োজন