ধীরে ধীরে আমরা হয়তো এমন এক পর্যায়ে পৌঁছে যাব, যখন বড় পরিসরে মানুষের জীবন টিকিয়ে রাখার মতো সামাজিক সক্ষমতাই আর অবশিষ্ট থাকবে না
ধীরে ধীরে আমরা হয়তো এমন এক পর্যায়ে পৌঁছে যাব, যখন বড় পরিসরে মানুষের জীবন টিকিয়ে রাখার মতো সামাজিক সক্ষমতাই আর অবশিষ্ট থাকবে না

এআই সত্যিই সব মানুষ মেরে ফেলতে পারে?

চলতি মাসের (সেপ্টেম্বর ২০২৬) শুরুতে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক জ্যাকব কক্সন মাত্র চার মাস কাজ করার পর অ্যানথ্রপিক থেকে পদত্যাগ করেন। এক্সে দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, ‘এআইয়ের কারিগরেরা সত্যিই বিশ্বাস করেন, এই দশকের শেষ নাগাদ এআই আমাদের সবাইকে মেরে ফেলতে পারে।’ অ্যানথ্রপিকের জ্যেষ্ঠ কর্মী ইভান হুবিঙ্গারও কক্সনের সঙ্গে একমত। তাঁর ধারণা, আগামী এক দশকের মধ্যে এমনটা ঘটার আশঙ্কা ১০ শতাংশের বেশি।