বাংলাদেশি ডিজাইনারদের তালিকার প্রথম দিকেই থাকবে সারা করিমের নাম। এক যুগের বেশি সময় ধরে ‘সারা করিম’ ব্র্যান্ড নিয়ে চলেছেন তিনি। যদিও পোশাকের এই ব্যবসা তিনি শুরু করেননি। শুরু করেছিলেন তাঁর নানিশাশুড়ি। কারিগরদের পাশে থেকে তাঁদের কাজকে তুলে ধরার জন্য প্রায় ৩৭ বছর আগে কাপড় আর ডিজাইন নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন তিনি। সেই ঐতিহ্যই নতুন নাম আর আঙ্গিক দিয়ে বহন করছেন সারা। প্রায়ই তারকাদের জন্য পোশাকের ডিজাইন করেন তিনি। ইদানীং ব্রাইডাল কালেকশনে প্রায়ই উচ্চারিত হয় সারা করিমের নাম। ছবিতে জেনে নেওয়া যাক এই ডিজাইনার ও তাঁর ডিজাইন নিয়ে নানা কথা।
