এই সপ্তাহে বাঁধন ও ভাবনার ফ্যাশন–মুহূর্ত

চলতি সপ্তাহে দেশি তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে ফ্যাশনের ক্ষেত্রে রাজত্ব করেছেন আজমেরী হক বাঁধন ও আশনা হাবিব ভাবনা। গত বছর কান চলচ্চিত্র উৎসব থেকে যে শুরু হয়েছে বাঁধনের ফ্যাশন মোমেন্ট তৈরি, এর যেন কোনো শেষ নেই। ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি হয়ে গেল ১৯তম টেলি সিনে অ্যাওয়ার্ড। বাংলাদেশের একঝাঁক তারকার সঙ্গে তিনিও উড়াল দিয়েছিলেন। তবে অন্য কারও ফ্যাশন বাঁধনের মতো আলোচনার সৃষ্টি করেনি। এদিকে আশনা হাবিব ভাবনা গেছেন যুক্তরাজ্যের লন্ডনে। এমনিতেই ফ্যাশনেবল হিসেবে তাঁর নামডাক আছে। আর ভ্রমণের সুযোগ পেলে নিজেকে ফ্যাশনিস্তা তুলে ধরার কোনো সুযোগ ছাড়েন না। দেখে নেওয়া যাক এই সপ্তাহে বাংলাদেশি তারকাদের ফ্যাশন আর বিউটি মোমেন্ট।
বাঁধনের পরনের হাফ সিল্কের জামদানি শাড়িটি দেশি পোশাকের ব্র্যান্ড কারুতন্ত্র থেকে নেওয়া। শাড়িটি তিনি পরেছেন স্লিভলেস লো কাট নেক ব্লাউজ দিয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
শাড়ির সঙ্গে বাঁধন গলায়, কানে আর হাতে যে গয়না পরেছেন, সেগুলো সিক্স ইয়ার্ডস স্টোরি থেকে নেওয়া। প্রতিনিয়ত এভাবেই দেশের বাইরে বাংলাদেশের ঐতিহ্যবাহী ফ্যাশন আর নিজস্ব অলংকারকে তুলে ধরছেন বাঁধন
মেকআপে তেমন পরীক্ষা–নিরীক্ষা করেননি। চোখ ভর্তি করে দিয়েছেন কাজল। ঠোঁটে ন্যুড চকলেটরঙা লিপস্টিক। নাকে রিং। মেকআপ যেটুকু না করলেই নয়, সেটুকু। আর চুলগুলোকে দিয়েছেন অবাধ স্বাধীনতা
আরেক ঢালিউড তারকা ববি হকের সঙ্গে কলকাতার দ্য ওবেরয় গ্র্যান্ড হোটেলের লবিতে বাঁধন
স্লিভলেস লো কাট নেক কালো ব্লাউজের সঙ্গে ববি হকও পরেছিলেন ডার্ক পিঙ্কের জামদানি
পিঙ্ক ক্রপটপ, রিপড মম জিনস আর ডেনিমের জ্যাকেট নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরছেন আশনা হাবিব ভাবনা
সায়ান ব্লু–রঙা বডি হাগিং ড্রেসে সবুজের মাঝে ভাবনা। পায়ে শোভা পাচ্ছে কালো স্নিকার্স
আবারও কমলারঙা বডি হাগিং লং ড্রেসে ভাবনা। এ বছর ফ্যাশনে রঙের ক্ষেত্রে আধিপত্য দেখাবে কমলা। বলা হচ্ছে, ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’। তাই আপনি কোথাও ভ্রমণ করতে গেলে একটা কালো পোশাক রাখতেই পারেন
সাইড স্লিট মিডনাইট ব্লু গাউনের ওপর চাপিয়েছেন বুকখোলা লংকোট
লন্ডনে রওনা দেওয়ার সময় পাফার জ্যাকেট নিতে ভোলেননি ভাবনা। শীতের রাতে লন্ডন ব্রিজের নিচে জিনসের সঙ্গে সেটিই ওম দিয়েছে ভাবনাকে