
শহুরে রাস্তার পাশে বসা নার্সারিগুলো এখন রঙিন। ফুলের রঙে যেন ভেসে যাচ্ছে ফুটপাত। সারি সারি করে সাজানো গাঁদা ফুলগুলো আলো করে রাখছে চারপাশ। কোকিলের ডাকও জানান দিচ্ছে, বসন্ত এল বলে। বসন্তবরণের প্রথম দিনটি সেজে ওঠে সাজপোশাক, অনুষ্ঠান, গানের আওয়াজে। হলুদ রঙের পোশাকের প্রাধান্য যেন চিরায়ত পয়লা ফাল্গুনে। তবে পাশাপাশি চলে এসেছে আরও রং—বসন্ত তো রঙেরই মাস। শাড়ি এই দিনের প্রথম পছন্দ। ব্লাউজটি হোক নজরকাড়া। স্টাইল আর রং—দুটোর মাধ্যমেই পরিপূর্ণ হোক বসন্তবরণের বসন।
স্টাইলিশ কাটের টপ যাঁরা পরতে চান, তাঁদের জন্য হাতে ফ্রিল দেওয়া টপ। শাড়ির সঙ্গে ক্রপ টপগুলো এখন বেশ জনপ্রিয়। সেটা যেকোনো কাটের হতে পারে। সুতির হলুদ শাড়িতে পোলকা ডটের প্রাধান্য। ব্লাউজেও আছে একই নকশা। চুলে হালকা কোঁকড়ানো ভাব।
শাড়ি: আইরিসেস, টপ: সাবেরা আনোয়ার, পানাশে হাব
হলুদ শাড়ি আর কমলা ব্লাউজ। বোট নেকের ব্লাউজের হাতার শেষ দিকটা বেশ ঢিলেঢালা। মাঠে খুঁজে পাওয়া ফুলগুলো হয়েছে মাথার মুকুট।
শাড়ি: হ্যান্ড টাচ, ব্লাউজ: যাত্রা
শাড়ি ও জ্যাকেট: আইরিসেস
গয়না: স্বাক্ষর বাই নওরিন
শাড়ি: হ্যান্ড টাচ, ব্লাউজ: যাত্রা
শাড়ি ও টপ: শাড়ি ক্লাব
শাড়ি: হ্যান্ড টাচ
ব্লাউজ: বিবি প্রোডাকশনস