২৫ মে ছিল বলিউডের জনপ্রিয় প্রযোজক ও পরিচালক করণ জোহরের ৫০তম জন্মদিন। সেই উপলক্ষে একটি বিশেষ পার্টির আয়োজন করেছিলেন করণ জোহর। আর সেই পার্টিতে উপস্থিত ছিল বলিউডের একটা বড় অংশ। বছরের সেরা ফ্যাশন আয়োজনের একটি হিসেবে ধরতে হবে এই আয়োজনকে। বলা হচ্ছে, ভারত থেকে যাঁরা কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারেননি, তাঁদেরও সান্ত্বনা জোগাবে এই আয়োজন। পাতা হয়েছিল লালগালিচা। আর দুই ধারে ছিল শত শত আলোকচিত্রী। সেখানে বলিউড তারকারা উপস্থিত হয়েছেন জীবনসঙ্গী, প্রেমিক, প্রেমিকা বা প্রিয় বন্ধুর হাত ধরে। চোখ বুলিয়ে নেওয়া যাক সেগুলোতে।