বিশ্বের সবচেয়ে আলো ছড়ানো ফ্যাশন–মুহূর্তগুলোর একটা বড় অংশ তৈরি হয় কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায়। ১৭ মে থেকে শুরু হয়ে ২৮ মে পর্যন্ত প্রতিদিনই ফরাসি সাগরপারের শহর কানে ঘটে চলেছে একের পর এক ঘটনা। বিশ্বের ফ্যাশনিস্তারা চোখ রাখছেন এই উৎসবের লালগালিচায় আর ফটোকলে। দেখে নেওয়া যাক এখন পর্যন্ত এবারের উৎসবে উদ্যাপিত কয়েকটি ফ্যাশন–মুহূর্ত।