৭৫তম কান চলচ্চিত্র উৎসব

কান অ্যালবাম, পর্ব ৩

২৮ মে শেষ হয়ে যাবে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্রের পাশাপাশি এই উৎসবে আমন্ত্রণ পান বিশ্বের সব বড় ফ্যাশন তারকা। নামকরা সব ব্র্যান্ডের পোশাক, জুতা, জুয়েলারি, ব্যাগ, মেকআপ আর অনুষঙ্গ নিয়ে কানের লালগালিচায় হাঁটেন তাঁরা। আর ফ্যাশন ব্র্যান্ডের জন্য এর চেয়ে বড় বিজ্ঞাপন আর কীই–বা হতে পারে! কান চলচ্চিত্র উৎসবের একটা রেড কার্পেট লুক থেকেই কোনো কোনো ফ্যাশন ব্র্যান্ড পরবর্তী কয়েক মাস বা বছরের জন্য ফ্যাশনিস্তাদের প্রিয় ব্র্যান্ড হয়ে ওঠে। এভাবেই একটা ফ্যাশন হাউস, ব্র্যান্ড পরে লাক্সারি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পায়। একনজরে দেখে নেওয়া যাক কান চলচ্চিত্র উৎসবের লালগালিচার সাম্প্রতিকতম হাইলাইটস।
লালগালিচায় এভাবেই পোজ দেন ৪৭ বছর বয়সী ফরাসি অভিনেত্রী আয়েসা মায়েগা। তিনি দেখতে এসেছিলেন ফ্রান্স, পানামা ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘দ্য স্টারস অ্যাট নুন’
ছবি: রয়টার্স
‘এলভিস’ সিনেমার প্রদর্শনীর আগে লালগালিচায় এই সিনেমার অভিনয়শিল্পীরা। আছেন এলভিস প্রিসলির সাবেক স্ত্রী, ব্যবসায়ী প্রিসিলা প্রিসলিও
ফটোকলে ফ্রান্স ও বেলজিয়ামের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘তোরি অ্যান্ড লোকিতা’র পরিচালক ও অভিনয়শিল্পীরা
লুই ভুঁতোর গাউনে দীপিকা পাড়ুকোন
ইউক্রেনের পতাকার রঙের গাউন পরে সিনেমা দেখতে এসেছেন এক অতিথি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দেশটির প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন এভাবেই। কানের লালগালিচায় এর আগে শরীরে ইউক্রেনের পতাকা এঁকে এসেছিলেন আরেক নারী অতিথি। সেখানে লেখা ছিল, ‘ধর্ষণ বন্ধ করুন’। তাঁর গায়ে কোনো কাপড় ছিল না। এ কারণে ছবিটি ব্যবহার করা গেল না
‘এলভিস’ সিনেমার প্রদর্শনীতে এসেছেন ২৭ বছর বয়সী জ্যামাইকান-কানাডীয়ান মডেল উইনি হার্লো
৩০ বছর বয়সী পর্তুগিজ মডেল সারা সাম্পাইও এসেছেন চমৎকার একটি কালো মিনি টপ আর সাদা স্কার্টে
এর আগে তিনি দেখা দিয়েছেন দুর্দান্ত এক লাল গাউনে
২৭ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী ওয়ালিস ডে লালগালিচায় হেঁটেছেন ল্যাভেন্ডার রঙা ব্রিটিশ ঐতিহ্যবাহী চকমকে গাউনে
লালগালিচায় কালো গাউনে পোজ দিয়েছেন ৫৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান সংগীত তারকা ও গীতিকার কাইলি মিনোগ
ফটোকলে পোজ দিয়েছেন ইতালীয় ‘আদামি’ সিনেমার অভিনয়শিল্পীরা
লালগালিচায় ৬৪ বছর বয়সী মার্কিন অভিনেত্রী শ্যারন স্টোন
২০ বছর বয়সী মার্কিন মডেল কাইরা গারবার এভাবেই লাল গাউনে দেখা দিয়েছেন