৭৫তম কান চলচ্চিত্র উৎসব

কান অ্যালবাম, পর্ব ৪

২৮ মে শেষ হয়ে যাবে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্রের পাশাপাশি এই উৎসবে আমন্ত্রণ পান বিশ্বের সব বড় ফ্যাশন তারকা। নামকরা সব ব্র্যান্ডের পোশাক, জুতা, জুয়েলারি, ব্যাগ, মেকআপ আর অনুষঙ্গ নিয়ে কানের লালগালিচায় হাঁটেন তাঁরা। আর ফ্যাশন ব্র্যান্ডের জন্য এর চেয়ে বড় বিজ্ঞাপন আর কীই–বা হতে পারে! কান চলচ্চিত্র উৎসবের একটা রেড কার্পেট লুক থেকেই কোনো কোনো ফ্যাশন ব্র্যান্ড পরবর্তী কয়েক মাস বা বছরের জন্য ফ্যাশনিস্তাদের প্রিয় ব্র্যান্ড হয়ে ওঠে। এভাবেই একটা ফ্যাশন হাউস, ব্র্যান্ড পরে লাক্সারি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পায়। একনজরে দেখে নেওয়া যাক কান চলচ্চিত্র উৎসবের লালগালিচার সাম্প্রতিকতম হাইলাইটস।
লালগালিচায় ৩৩ বছর বয়সী জার্মান ফ্যাশন ইনফ্লুয়েন্সার লিওনি হ্যান
ছবি: রয়টার্স
লালগালিচায় ফরাসি বিনোদন সাংবাদিক আগাথ রাসেল এভাবেই ছিমছাম কালো কোট, প্যান্ট আর হিলে পোজ দেন
ক্রিমরঙা গাউনেও দেখা দিয়েছেন এই ফরাসি সাংবাদিক
লালগালিচায় ২৪ বছর বয়সী মার্কিন অভিনেত্রী কেলি কোয়ান ও ৪৬ বছর বয়সী প্রেমিক কেসি এফ্লেক
কেলি কোয়ানের এই ল্যাভেন্ডাররঙা পালকের গাউনটি ফ্যাশন বিশ্লেষকদের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়িয়েছে
২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিনেত্রী অলিভিয়া ডি-জংয়ের পোশাকটি ফ্যাশন বিশ্বে আলোচনার সৃষ্টি করেছে
সামুদ্রিক শেলে তৈরি আয়েসা মাইগার এই বিশাল গয়নাটি নজর কেড়েছে কানের লালগালিচায়
৩৩ বছর বয়সী জার্মান ব্লগার লিওনি হ্যান
আবারো লালগালিচায় এই জার্মান ব্লগার
লালগালিচায় ৬৪ বছর বয়সী মার্কিন অভিনেত্রী শ্যারন স্টোন ও ১৯ বছর বয়সী মডেল হেলেনা গেটসবাই
আবারো শ্যারন স্টোন
খানিক বাদেই তাঁর নীল-সাদা গাউনের লম্বা ট্রেনটি খুলে নেওয়া হয়। তিনি ফ্রেঞ্চ ও ইতালীয় চলচ্চিত্র ‘ফরএভার ইয়ং’-এর প্রদর্শনীতে অংশ নেন
ফটোকলে সাদা শার্টে ৪১ বছর বয়সী ইরানি পরিচালক আলী আব্বাসি
ফটোকলে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য ও গ্রিসের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ক্রাইমস অব দ্য ফিউচার’-এর ৩২ বছর বয়সী মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট
লালগালিচায় লেডি বস লুকে ক্রিস্টেন স্টুয়ার্ট
কালো গাউনে কানের লালগালিচায় ২৫ বছর বয়সী মার্কিন মডেল বেলা হাদিদ