বলিউডে লকডাউনেই হয়ে গেল আরও একটি বিয়ে। ‘ইন্ডিয়ান আইডল’ ও ‘বিগ বস’ তারকা রাহুল বৈদ্য ন্যাশনাল টেলিভিশনে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভারতীয় মডেল ও অভিনেত্রী দিশা পরমারকে। কিন্তু ‘বিগ বস’–এর সর্বশেষ সিজন চলাকালে সেসবের কোনো উত্তরই দেননি দিশা। তবে নীরবতাই যে সম্মতির লক্ষণ, সেই প্রমাণ দিল সময়। লকডাউন আটকাতে পারল না তাঁদের বিয়ে। মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ধুমধাম করে বিয়ে করে ফেললেন এই জুটি। দেখে নেওয়া যাক বিয়ের সব আয়োজনের পোশাক ও সাজসজ্জা। সমস্ত ছবি দিশা, সন্দ্বীপ খোসলা ও সীমা গুজরালের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে নেওয়া।