হঠাৎ করেই লাইমলাইটে দুই তরুণী বলিউড তারকা তারা সুতারিয়া আর ম্রুণাল ঠাকুর। এদিকে বিয়ের পার্টি শেষ করেই সিনেমার শুটিংয়ে সেটে চলে গেছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি মোড় ঘুরছে। বলিউডের মুখোমুখি দাঁড়াচ্ছে দক্ষিণি সিনেমা, মাঝেমধ্যে বক্স অফিসের খেলায় হারিয়েও দিচ্ছে। ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিভার স্বাক্ষর রাখছেন এসব তারকা। একনজরে দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামে বিদেশি তারকাদের ফ্যাশন আর বিউটি মোমেন্ট।
