এমটিভি মুভি অ্যান্ড টিভি অ্যাওয়ার্ডস ২০২২

‘রাতের রানী’ জেলো

বিশ্ববিনোদনের সব আয়োজনেই এবার কমবেশি মহামারিকাল পেরোনোর স্বস্তির উচ্ছ্বাস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার দ্য বার্কার হ্যাঙ্গারে হয়ে যাওয়া এমটিভি মুভি অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডসও ব্যতিক্রম ছিল না। বিশ্বের নামীদামি তারকারা এই আয়োজনে ফ্যাশনেবল আর স্টাইলিশ মুহূর্ত তৈরিতে অংশ নেন। ৫ জুন রাতের সবচেয়ে সম্মানজনক ‘জেনারেশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন ৫২ বছর বয়সী মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ (জেলো)। ‘অন মাই ওয়ে’র জন্য তিনি আরও পেয়েছেন সেরা গানের পুরস্কার। মঞ্চে জেনিফার আনন্দে হেসেছেন, কেঁদেছেন। অন্যদিকে ভ্যানিসা হ্যাজেন্স হয়েছেন সেই রাতের উপস্থাপক। বেশ কয়েকটি পোশাক আর সাজে দেখা দিয়েছেন তিনি। এ কারণে সবচেয়ে বেশি আলো নিজেদের দিকে টেনেছেন এই দুই নারী।
দুটো গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন জেলো। একটি সম্মানজনক ‘জেনারেশন অ্যাওয়ার্ড’। সংগীত তারকা ও অভিনয়শিল্পী হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে অবদানের জন্য এ বছর তাঁকে সম্মানিত করা হয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সেরা গান নির্বাচিত হয়েছে জেলোর ‘অন মাই ওয়ে’। তাই নিশ্চিতভাবেই বলা যায়, এবারের এমটিভি অ্যাওয়ার্ডসের ‘রাতের রানী’ ছিলেন ৫২ বছর বয়সী জেনিফার লোপেজ
৩৩ বছর বয়সী মার্কিন গায়িকা ও অভিনেত্রী ভ্যানেসা হ্যাজেন্সের কাঁধে ছিল অনুষ্ঠান উপস্থাপনার গুরুদায়িত্ব
এক রাতেই বেশ কয়েকটি লুকে দেখা দিয়েছেন ভ্যানেসা। এতবড় আয়োজনের সঞ্চালক হওয়া ভ্যানেসার জন্য অনের বড় সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে এক চুলও ছাড় দেননি তিনি
লালগালিচায় নীল মিনিগাউনে ভ্যানেসা। একাধিক ফ্যাশন ম্যাগাজিনের মতে, রাতের সেরা পোশাক ছিল এটিই
বডিকন মেটালিক মিনিড্রেস আর উইগে ভ্যানেসা
বেস্ট মিউজিক ডকুমেন্টারি পুরস্কার পেয়েছেন ১৯ বছর বয়সী অলিভিয়া রড্রিগো। তিনি পরেছিলেন কালো হল্টার ড্রেস
ক্যাজুয়াল স্পোর্টস জ্যাকেট আর ট্রাউজারে উপস্থিত হয়েছিলেন ক্রিস ইভানস
৫২ বছর বয়সী জ্যাক ব্ল্যাকের হাতে উঠেছে কমেডিক জিনিয়াসন অ্যাওয়ার্ড
লালগালিচায়  ২৯ বছর বয়সী মার্কিন গায়িকা ও অভিনেত্রী সোফিয়া কার্সন
৫০ বছর বয়সী মার্কিন র‍্যাপার স্নুপ ডগ
জেলো ও ভ্যানেসা— রাতটা ছিল মূলত এই দুই নারীর