‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ও ‘ইউফোরিয়া’–এর সাফল্যের পর জেন্ডায়ার বৃহস্পতি এখন তুঙ্গে। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রী প্যারিস ফ্যাশন উইকে হাজির হয়েছিলেন মোট দুই দিন। প্রথম দিন নজর কেড়েছেন ভ্যালেন্তিনোর গোলাপি স্যুটে। আর দ্বিতীয় দিন হাজির হয়েছিলেন ভ্যালেন্তিনোর ব্রাউন স্যুটেটেনিস থেকে বিদায় নিয়ে পাকাপাকিভাবে নাম লিখিয়েছেন ফ্যাশনে প্রায় দুই বছর হলো। তিনি হাজির হয়েছিলেন ক্লোয়ের নুড ওভারকোটে ‘এমিলি ইন প্যারিস’ তারকা এসেছিলেন বালমেইনের ড্রেসেআরেক টেনিস তারকা সেরেনা উইলিয়ামস হাজির হয়েছিলেন ভেলভেট সবুজ মিনি ড্রেসে। সোনালি চুলের চেনা সেরেনা অনেকের কাছেই হয়ে উঠেছিলেন অচেনাফ্যাশন শো হবে আর ভিক্টোরিয়া বেকহাম থাকবেন না, তা–ও কি হয়? ব্রিটিশ ‘স্পাইস গার্লের’ ফ্যাশন ব্র্যান্ড এবারও সবার নজর কেড়েছে। সেই সঙ্গে ‘ফুল ব্ল্যাক’ ড্রেসে মাত করেছেন ভিক্টোরিয়া নিজেও৩৫ বছর বয়সী মার্কিন তারকা আলেকজান্দ্রা দাদ্দারিও ‘পার্সি জ্যাকসন’ ও ‘বেওয়াচ’–এর জন্য বিখ্যাত। প্যারিসে হাজির হয়েছিলেন ডিওরের মডেল হিসেবে‘দ্য কুইনস গ্যাম্বিট’খ্যাত অভিনেত্রী আনা টেইলর-জয় প্যারিস মাতিয়েছেন ডিওরের ড্রেসে
বিজ্ঞাপন
সমস্ত আলো কেড়ে নিয়েছেন গর্ভবতী রিয়ানা, তিনিই হয়ে উঠেছেন এবারের উৎসবের কেন্দ্রবিন্দুপ্যারিসে ফ্যাশন উইক হচ্ছে আর পগবা আসবেন না, এমনটা কখনো হয়েছে? হয়নি। ফুটবলজগতে ফ্যাশনের দিক দিয়ে ওপরের দিকে থাকা পগবা হাজির হয়েছিলেন নিজের স্ত্রীর সঙ্গে ‘অফ হোয়াইট’ স্যুটেপিএসজিতে যোগ দেওয়ার পর থেকে প্যারিস ফ্যাশন উইকের নিয়মিত মুখ নেইমার। চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে থাকলেও ব্যালমেইনের ড্রেসে বরাবরের মতো এবারও হাজির হয়েছিলেন তিনি‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার আন্ট মে চরিত্রে অভিনয় করা মারিসা টমেই প্যারিসে হাজির হয়েছিলেন ক্লোয়ের ব্ল্যাক ড্রেসে‘স্টার ওয়ার্স’ তারকা ডেইজি রিডলি প্যারিসে হাজির হয়েছিলেন ব্রিটিশ ডিজাইনার স্টেলা ম্যাককার্টনির বেল্টেড ব্লু কোটে। তবে তাঁর নতুন হেয়ারস্টাইলই ছিল সবার মূল আকর্ষণ। এত ছোট চুলে আগে কখনো দেখা যায়নি তাঁকে
বিজ্ঞাপন
নামবিভ্রাট এমা স্টোনের জন্য নতুন কিছু নয়। ‘হ্যারি পটার’খ্যাত এমা ওয়াটসনের সঙ্গে অনেকেই গুলিয়ে ফেলেন তাঁকে। বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’ও বাদ যায়নি। তারা তাদের ইনস্টাগ্রামে অস্কারজয়ী অভিনেত্রীকে পরিচয় করিয়ে দিয়েছে ভুল নামে। কিন্তু তাতে অবশ্য নজর কাড়তে বাকি রাখেননি ‘গোয়েন স্টেসি’খ্যাত এমা স্টোন। স্বামী ডেইভ ম্যাকক্যারির সঙ্গে প্যারিস মাতিয়েছেন তিনি লুই ভুইতোঁর ড্রেসে ‘টম অ্যান্ড জেরি’ তারকা ক্লোয়ে গ্রেস মোরেৎজ হাজির হয়েছিলেন লুই ভুইতোঁর ড্রেসে ‘
স্কুইড গেম’ সিরিজ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠা উত্তর কোরিয়ার অভিনেত্রী জাং হো-ইয়ন প্রথমবারের মতো এসেছিলেন প্যারিস ফ্যাশন উইকে। কিছুদিন আগেই এসএজি অ্যাওয়ার্ড জেতা জাংয়ের পরনে ছিল লুই ভুইতোঁর বাদামি লেদার জ্যাকেট আর স্ট্রাইপড প্যান্টরাশিয়া-ইউক্রেন সংঘাতে ইউক্রেনের সমর্থনে ‘হাউস অব গুচি’ তারকা হাজির হয়েছিলেন নীল টপস আর হলুদ ফ্রকে, যা রূপ নিয়েছিল ইউক্রেনের পতাকায়কানিয়ে ওয়েস্টের সঙ্গে প্রায় ১০ বছরের সম্পর্ক ভেঙে কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন চলছে। প্যারিস ফ্যাশন উইকে নজর ছিল তাঁর দিকে। পুরো শরীরে হলুদ স্কচ টেপ জড়িয়ে সেটা নিজের দিকে টেনে নিয়েছিলেন কিম কার্ডাশিয়ানলুই ভুইতোঁর ড্রেসে ‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নারলুই ভুইতোঁর ড্রেসে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন মুখ গেমা চ্যান