মেরিল-প্রথম আলো পুরস্কার

সাদা নেটের গাউনে মেহজাবীন

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছে আজ ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসতে শুরু করেছেন তারকারা।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী পরে এসেছেন মেজো আমালি বাই সাগুফতা আলীর ডিজাইন করা সাদা নেটের গাউন।
ছবি: সুমন ইউসুফ
পোশাকটিতে নেটের ওপর আছে জমকালো পাথর ও সিকুইনের কাজ।
বিশেষ এই আয়োজনকে মাথায় রেখেই মাত্র ১০ দিনের মধ্যে পোশাকটি তৈরি করেছেন ডিজাইনার।
মেহজাবীন মেকআপ করেছেন বিশিষ্ট মেকআপ শিল্পী জাহিদ খানের কাছ থেকে।
গয়না তাঁর নিজস্ব সংগ্রহের। হাতে ভ্যালেন্টিনোর ক্লাচ।