৩ নভেম্বর হয়ে গেল বলিউড তারকা রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রিমিয়ার। স্বামীর সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। মুম্বাইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর সাজ ছিল বেশ অন্য রকম। সবুজ রঙের সাধারণ লিনেন শাড়ির সঙ্গে পরেছিলেন রুপার অলংকারে তৈরি নজরকাড়া ব্লাউজ। জমকালো ব্লাউজের সঙ্গে সাদামাটা শাড়ির এই মেলবন্ধনেই তৈরি হয়েছে আলিয়ার বিশেষ ফ্যাশন স্টেটমেন্ট। দীপাবলির আগে নিজের এই সাজের ছবি প্রকাশ করে আলিয়া লিখেছেন, ‘অ্যান এপিক স্টার্ট টু দিওয়ালি’। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তাঁর সাজের খুঁটিনাটি

সূত্র: হিন্দুস্তান টাইমস