প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

পাঠকের দিনে ফ্যাশনের জয়

দিনভর চলেছে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঠক উৎসব। অন্তত ২০ হাজার পাঠকের উপস্থিতি আর সক্রিয় অংশগ্রহণে সফল হয় নানা আয়োজন। সকাল থেকেই ‘গোল্লাছুট’, ‘নকশা’, ‘চরকি’ ও ‘হাল ফ্যাশন’–্এর প্যাভিলিয়নগুলোয় ছিল ভিড়। অনুষ্ঠিত হয় হাল ফ্যাশনের বিশেষ ফ্যাশন শো। একনজরে দেখে নেওয়া যাক সেগুলো।
‘হাল ফ্যাশন’–্এর বিশেষ শোটি পরিচালিত হয় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিশেষ সহযোগিতায়
ছবি: কবির হোসেন
এরা কেউ পেশাদার মডেল নন, শিক্ষার্থী, ফ্যাশন নিয়ে পড়াশোনা করছেন
ফ্যাশন শো দেখতে ভিড় জমিয়েছেন আগত দর্শনার্থীরা
খাদি, শিবুরি, আফ্রিকান আর্ট আর গামছা—এ চার থিমে আটটি কিউয়ে অনুষ্ঠিত হয় আয়োজন। বিশেষ প্রশংসা কুড়িয়েছে গামছা দিয়ে বানানো পোশাকের শো
ঢেঁকি যেমন স্বর্গে গিয়েও ধান ভানে, তেমনি মডেল আজিম–উদ–দৌলা আর জান্নাতুল পিয়াও নকশার অতিথি হিসেবে ঘুরতে এসে র‍্যাম্পে হাঁটলেন
আজিমের পরনের পোশাকটি তাঁর নিজের ফ্যাশন ব্র্যান্ড এ–জেডের
এই পোশাকের কী নাম, কে জানে!
দেশি আর ফিউশন—দুই ধারার পোশাকেই জুটি বেঁধে হেঁটেছেন ‘মডেলরা’
কোলে বাবু, তাই বলে কি সাজতে মানা? নকশার প্যাভিলিয়নে আগত এক দর্শনার্থী
নকশার মঞ্চে অতিথিদের একাংশ