ফুল না পেয়ে কানে দিলেন ফুলকপি, ৭টি ছবিতে দেখুন পূজা চেরীর হালচাল
জীবনযাপন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী ফেসবুকে প্রায় নিয়মিত ছবি পোস্ট করেন। সম্প্রতি তাঁকে দেখা গেল কানের পাশে ধরা ফুলকপি নিয়ে পোজ দিতেএই ফুলকপি দুটি কোনো প্রিয়জন তাঁকে উপহার দিয়েছেন বলে জানান। ছবি তুলতে ফুল না পেয়ে তাই ফুলকপি কানের পাশে ধরেনআজ ১২ আগস্ট পোস্ট করা কয়েকটি ছবিতে পূজা চেরীকে দেখা গেল ছাপার থ্রি–পিসেখোলা চুল আর ছোট্ট টিপ পরা এই ছবিগুলো রেস্তোরাঁর ভেতরে তোলা‘দম’ সিনেমায় অভিনয় করে এ বছর আলোচনায় আছেন পূজা চেরী। দিন যে ভালোই কাটছে, সেটা ছবিতে স্পষ্টরেড ওয়াইন কালারের শাড়ি পরে ক্যামেরায় পোজ দিতে দেখা যায় এই অভিনেত্রীকেব্লকের নকশা করা এই শাড়ির ছবিগুলো তাঁর ভক্তরাও পছন্দ করেছেন। অনেকেই ছবি নিচে নানা রকম কমেন্ট করেছেন, দিয়েছেন ভালোবাসা ও আগুনের ইমোজি