উৎসব বলিউড তারকাদের জন্য ভক্তদের সঙ্গে যোগাযোগের একটা উপলক্ষও বটে। পুরোনোকে হাসিমুখে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নিতে আয়োজনের কমতি ছিল না। অনেকে সন্তান, পরিবারকে সঙ্গে নিয়ে ঘরেই কেটেছেন কেক, মেতেছেন পার্টিতে। অনেকে আবার প্রিয়জনকে সঙ্গী করে দূরে কোথাও কাটাচ্ছেন নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্ত। অনেকেই ভিজেছেন সমুদ্রে, মিশেছেন প্রকৃতিতে। একনজরে দেখে নেওয়া যাক বছরের শুরুটা কার কোথায় কাটল, কীভাবে কাটল।
