
মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছিল ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসা তারকাদের সাজপোশাক দেখুন।
নগরবাউল জেমসের পরনে ছিল তাঁর সিগনেচার কালো পোলো ও অফ হোয়াইট আরবান লুকের জিনস। আভিজাত্যের কৃত্রিমতা পরিহার করে তিনি বেছে নিয়েছেন সাধারণ বাদামি রঙের স্নিকার। তাঁর লুকের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল মাথায় জড়ানো চিরায়ত বাংলার গামছা।
আফরান নিশোর পোশাকের নকশা করেছেন জনপ্রিয় ডিজাইনার সাফিয়া সাথী। কালচে শেডের ডাবল-ব্রেস্টেড জ্যাকেটটির সঙ্গে ছিল ম্যাচিং প্যান্ট। নিশোর হেয়ারস্টাইল ও মেকআপ ছিল সফট ও ন্যাচারাল।
অভিনেতা খায়রুল বাসারকে দেখা গেল স্মার্ট ক্যাজুয়াল স্টাইলে। পরনে স্টাইলিশ ব্লেজার, সঙ্গের ব্ল্যাক শার্ট দিয়েছে এলিগ্যান্ট টাচ। গলায় সিম্পল চেইন তাঁর লুককে করেছে আরও ট্রেন্ডি আর আত্মবিশ্বাসী।
অভিনেতা তৌসিফ আহমেদ পরেছিলেন সাদা আউটফিট।
অভিনেতা ইরফান সাজ্জাদের স্যুটের বিশেষত্ব ছিল এর ভেতরের লম্বা কোটি।
কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের পরনে ছিল জেকে ব্র্যান্ডের ব্ল্যাক স্যুট।
অভিনয়শিল্পী আবদুন নূর সজল এসেছিলেন কালো রঙের পোশাকে।