মিমের ব্যাগটির দাম ৬ লাখ টাকার বেশি, দেখুন তাঁর মালয়েশিয়া সফরের ১২টি ছবি
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সপরিবার ঘুরছেন মালয়েশিয়ায়। সফরের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন নিয়মিত। সমুদ্রসৈকত, সুইমিংপুল, স্কাই ব্রিজসহ বিভিন্ন স্থানে তাঁর হাসিখুশি ছবিগুলো দেখতে দেখতে জেনে নিন তাঁর ফ্যাশনের ফিরিস্তি।
সুরাইয়া সরওয়ার
বিদ্যা সিনহা সাহা মিম পরেছেন আকাশি রঙের স্ট্রাইপড কো-অর্ড সেটকো-অর্ডের টপ পরেছেন সাদা রঙের টি-শার্টের ওপরকাঁধে শ্যানেলের পার্ল ক্রাশ মিনি ফ্ল্যাপ ব্যাগ। শ্যানেলের ওয়েবসাইট দেখা যাচ্ছে, ব্যাগটির দাম পাঁচ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৬ লাখ ১৩ হাজার টাকাহাতে স্মার্ট ওয়াচ আর পায়ে লুই ভুতোঁর স্নিকার্স
বিজ্ঞাপন
এবারের ভ্রমণে নো-মেকআপ লুকে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। ঠোঁটে ওয়ার্ম পিঙ্ক রঙের লিপস্টিকমেরুন রঙের পোশাকটিতে প্রাণবন্ত লাগছে বিদ্যা সিনহা মিমকেসুইটহার্ট গলা ও হাফ হাতার পোশাকটিতে পাতার নকশা, হাতে প্রিয় স্মার্ট ওয়াচ৮. পোশাকের সঙ্গে মিনিমাল চেইন ও ব্রেসলেট পরেছেন এই অভিনেত্রী
বিজ্ঞাপন
লাল–সাদা ফ্লোরাল সুইমস্যুটে সুইমিংপুলে মিমভি-নেক সুইমস্যুটের সঙ্গে মিম পরেছেন শ্যানেলের সানগ্লাসমালয়েশিয়া সফর বেশ উপভোগ করছেন মিমসেলফিতে মিম