ফ্যাশনেবল সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ইনস্টাগ্রামের জুড়ি মেলা ভার। সেখান থেকে চট করে জেনে নেওয়া যাক তারকাদের ফ্যাশন আর বিউটির হালচাল।
ভারতীয় ফ্যাশন ডিজাইনার পায়েল সিঙ্গালের নকশা করা পালাজ্জো আর টপে বলিউড তারকা ফাতিমা সানা শেখ। টপের পেছনের পুরোটাই টাসেল আর ফিতা দিয়ে বেঁধে তৈরি৩৯ কেজি ওজন কমিয়ে ঝরঝরে হওয়ার পর একের পর এক ফ্যাশন ফটোশুটে অংশ নিচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী রুনা খান। এভাবে বধূবেশে তাঁকে সাজিয়ে দিয়েছেন দেশের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রেড বিউটি স্টুডিও ও সেলুনের স্বত্বাধিকারী আফরোজা পারভীনবাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের পরনের শাড়িটি ডিজাইন করেছেন নিঘাত ইমাম। সঙ্গে মিলিয়ে গয়না নেওয়া হয়েছে প্রিয়ালি থেকেহৃতিক রোশনের সঙ্গে প্রেমের বিষয়টি সামনে আসার পর থেকেই আলোচনায় সাবা আজাদ। এবার হারপার বাজার ম্যাগাজিনের প্রচ্ছদে গায়িকা ও অভিনেত্রী সাবা আজাদএই ফটোশুটে সাবা পরেছেন ইতালীয় লাক্সারি ব্র্যান্ড গুচির পোশাককালো গাউনে মিডল ইস্ট ফিল্মফেয়ারে অংশ নিয়েছেন বলিউড তারকা শেহনাজ গিলমা হওয়ার পর এই প্রথম ইনস্টাগ্রামে নিজের ছবি প্রকাশ করলেন আলিয়া ভাট। শীতের হালকা ওভারসাইজড সোয়েটারে বলিউড তারকাবলিউড তারকা আনুশকা শর্মাও দেখা দিয়েছেন শীতপোশাকে
বিজ্ঞাপন
রুপালি অফ শোল্ডার, হাই স্লিট গাউনে বলিউড তারকা ভূমি পেড়নেকার। গাউনটির বিশেষত্ব এর পালকময় হাতাদক্ষিণ ভারতীয় তারকা তামান্না ভাটিয়া দেখা দিয়েছেন টকটকে লাল চুমকির কাজ করা একটি ফ্রক গাউনে। গয়না বলতে কানে কেবল ছোট্ট একটি হিরের টপনেটফ্লিক্সের ‘কলা’ সিরিজে ভারতীয় বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির এই লুক রীতিমতো ভাইরালচিনতে পেরেছেন? বলিউড তারকা ভিকি কৌশলসাদামাটা সবুজ শাড়িতে বলিউড তারকা জাহ্নবী কাপুর