দেখুন সাম্প্রতিককালের নিরীক্ষামূলক এক ডজন ব্লাউজ

কেবল কাপড় আর নকশা ছাড়া শাড়ির কাট বা আকার–আকৃতি নিয়ে খুব বেশি পরীক্ষা–নিরীক্ষা করার সুযোগ থাকে না। ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই বাধা নেই। ডেনিমের ব্লাউজ থেকে শুরু করে শার্ট, টপ, এমনকি কার্টুন চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েও তৈরি হচ্ছে ব্লাউজ। ক্রমেই বাড়ছে স্লিভলেসের দাবি। চাইলে আপনিও বিয়ে, উৎসব আর ঘোরাঘুরির এ মৌসুমে বানিয়ে ফেলতে পারেন চমকদার সব কাট আর নকশার ব্লাউজ। দেশি অনলাইন ক্লোদিং স্টোর বিনোদিনী, সুতলি আর ডাস্টকোটের এ ব্লাউজগুলো অনুপ্রেরণা হিসেবে দেখে নিতে পারেন।
‘সিম্পলের ভেতর গর্জিয়াস’, সঙ্গে ঐতিহ্যের ছোঁয়া
ছবি: বিনোদিনীর ফেসবুক পেজ থেকে
ব্লাউজের এই ডিজাইন নাকি জাপানি একটি অ্যানিমেশন থেকে অনুপ্রাণিত!
ব্লাউজের এই ডিজাইনও জাপানি অ্যানিমেশন থেকে তৈরি। মজার ব্যাপার হলো, আপনি চাইলে ব্লাউজটি ছবির মতো জিনস বা পালাজ্জোর সঙ্গে টপ হিসেবে পরতে পারেন!
হাতে তৈরি তাঁতের কাপড়ের সঙ্গে আদিবাসীদের হাতে তৈরি ব্লাউজ। ব্লাউজের হুক, বোতাম বা ফিতা আমরা সাধারণত সামনে বা পেছনে দেখে অভ্যস্ত। ডিজাইনটি দেখুন। বোতামগুলো ডান পাশে
ব্লাউজে এমন ছোট্ট প্রজাপতি হাতা আপনার লুকটাই বদলে দেবে। ব্লাউজটির দাম ১ হাজার ২০০ টাকা
হাতাকাটা এই ব্লাউজের বিজ্ঞাপনে লেখা রয়েছে, ‘আলগা হাতা চাহিয়া লজ্জা দিবেন না।’
চাইলে এ রকম কলারও জুড়ে দিতে পারেন ব্লাউজে
বডি জুয়েলারি ব্লাউজকে নতুন করে পরিচিত করিয়েছেন আজমেরী হক বাঁধন। ব্লাউজটি বানিয়েছে ডাস্টকোট
ডাস্টকোটের বানানো বাঁধনের ব্লাউজটি দেখুন
এই ব্লাউজের নাম দেওয়া হয়েছে কালো ফড়িং
পুঁতির এই ব্লাউজ বানিয়ে দিয়েছেন ডিজাইনার সুমি নাসরিন
আড়ংয়ের বানানো, কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পরা এই বডি জুয়েলারি ব্লাউজটি সহজে ভোলা যাবে না