আরাম আর স্টাইল—যেকোনো উৎসবে শিশুদের পোশাকের মূলমন্ত্র থাকে এখন এটাই। উৎসবের সময় উচ্ছল পরিবেশে কিছুক্ষণ থাকার পরেই ক্লান্তি ভর করে তাদের। এ সময় পোশাক যদি পরিবেশ অনুযায়ী না হয়, তাহলেই বিপত্তি। গরমের কথা ভেবে ফ্যাশন হাউসগুলো সুতির পোশাকের ওপর তুলে ধরেছে নানা রঙের নকশা। দেখে নেওয়া যাক তেমনই কয়েকটা পোশাক।