৩১ অক্টোবর ছিল ভূত-প্রেতের জন্য বরাদ্দ একটা রাত! মৃতদের স্মরণে বহু বছর ধরে উদ্যাপিত হয় হ্যালোইন। আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সের কেল্টিক জাতির মানুষেরা মনে করত, অক্টোবরের শেষ দিনে গ্রীষ্ম শেষ হয়। শুরু হয় শীত। গ্রীষ্ম আর শীতের মাঝামাঝি এই সময়ে প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা তাদের পুরোনো জীবনে ফিরে আসতে চায়। তাই সেই রাতে প্রেতাত্মারা পরিচিত মানুষদের সঙ্গে দেখা করার চেষ্টা করে। প্রেতাত্মার কারণে কারও যাতে ক্ষতি না হয়, সেই ভয়ে এই রাতে কেউ একা থাকতেন না। বরং প্রেতাত্মাদের ‘কনফিউজড’ করতে নিজেরাই সন্ধ্যা থেকে প্রেতাত্মা সেজে সারা রাত উৎসব করতেন! এই উৎসব এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। একনজরে দেখে নেওয়া যাক তারকাদের হ্যালোইনের সাজপোশাক।
