বছর ঘুরে আবার এল পূজা। প্রতিবারের মতো এবারও ঢাকঢোল বাজিয়ে কলকাতায় চলছে দুর্গাপূজার সবচেয়ে বড় উৎসব। দেখে নেওয়া যাক ভারতীয় বাঙালি অভিনেত্রীদের সাজপোশাক।
ষষ্ঠীর সাজে নুসরাত জাহান। কালো জমকালো ব্লাউজের সঙ্গে পরেছেন হালকা কাজের ম্যাজেন্টারঙা কাতান শাড়িনুসরাতের এই সাজে আলাদা করে নজর কাড়ে সিঁথিভর্তি সিঁদুরনুসরাতের বান্ধবী মিমি চক্রবর্তী সাদা-লাল আনারকলিতে নাচের দুটি ছবি প্রকাশ করেছেন। ‘আমাদের পুজোর গান’-এ এই পোশাকে দেখা দিয়েছেন তিনিসাদা কাঁধখোলা ব্লাউজ আর জর্জেটের হালকা শাড়িতে দেখা দিয়েছেন আরেক ভারতীয় বাঙালি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিসঙ্গে সাজ যেটুকু না হলেই নয়রাইমা সেন পরেছেন টকটকে লাল শাড়ি, সঙ্গে চোখভর্তি কাজল, কানে ঝুমকো আর কপালে ছোট্ট লাল টিপ!পূজায় ভ্যান গঘের চিত্রকর্মের থিমে বানানো সুতি শাড়িতে একই থিমে সাজানো মণ্ডপে মিথিলা
বিজ্ঞাপন
ষষ্ঠীতে আবেদনময়ী স্বস্তিকা এই লুকে স্বস্তিকা গলায় চোকার পরেননি, বরং এঁকেছেন। হাতের কঙ্কনও এঁকেছেন। গয়না না থাকলে বা যেগুলো আছে, পছন্দ না হলে পরীক্ষামূলক এ রকম কিছু করতেই পারেন!পাউলি দাম দেখা দিয়েছেন একেবারেই চিরচেনা বাঙালি নারীর বেশেলাল সালোয়ার-কামিজে ঋতাভরী চক্রবর্তীপার্ণো মিত্রের হলুদ শাড়িটি থেকে চোখ সরানোই দায়!