৩০ আগস্ট রাতে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের এক ছাদের নিচে জড়ো হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। উপলক্ষ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বলিউড তারকাদের অন্যতম বড় রাত। এ বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রণবীর সিং ও অর্জুন কাপুর। একনজরে দেখে নেওয়া যাক, ফিল্মফেয়ার অনুষ্ঠানে কারা নিজেদের হাই ফ্যাশনের রুচি দিয়ে লালগালিচায় কেড়ে নিয়েছেন সব আলো।

রাভিনা ট্যান্ডন যে শাড়ি পরেছেন, সেটা বুঝতে আপনার অনেকটা সময় লেগে যাবে। এবারে অনুষ্ঠিত ফিল্মফেয়ারে রাভিনার ‘কপিরাইট ফ্রি’ কোনো ছবি পাওয়া যায়নি। তাই ইনস্টাগ্রাম লিঙ্কটি জুড়ে দেওয়া হলো।