নিউইয়র্কে নীল পরি হয়ে ঘুরছেন মেহজাবীন চৌধুরী, দেখুন ৯টি ছবি

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী একগুচ্ছ ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সেসব ছবি থেকে ৯টি দেখে নেওয়া যাক এখানে

রয়্যাল ব্লু পোশাকে মেহজাবীন চৌধুরী
ছবি: ফেসবুক/তাজফিকুল পিয়াল
ইভনিং গাউনটিতে আধুনিক কাটের সঙ্গে কিছুটা নাটকীয় ঢং
পোশাকটির সঙ্গে কানে ছোট্ট হীরার টপ
পোশাকের সঙ্গে মিলিয়ে পরেছেন হাই হিল
স্লিভলেস হাই রাউন্ড নেকলাইনের এই ইভনিং গাউন পেয়েছে পরিশীলিত লুক
গাউনটি কোমর পর্যন্ত বডি-ফিটেড, ফলে শরীরের সিলুয়েট স্পষ্টভাবে ফুটে উঠেছে। গাউনটি বানিয়েছে সেলিব্রিটি চয়েজ ব্র্যান্ড
পোশাকটি বানানো হয়েছে সম্ভবত সাটিন ও নেট কাপড় দিয়ে
বাগদান বা রেড কার্পেট অনুষ্ঠানে এই ধরনের পোশাক বেশ মানিয়ে যায়
মেহজাবীন অবশ্য এই পোশাক পরে ঘুরছেন নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজের ওপর