মাত্র ২২ বছর বয়সেই ৪৫ মিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন চার্লি গ্রেস ডি’অ্যামেলিও। যুক্তরাষ্ট্রের এই তরুণী টিকটকার হিসেবেই যাত্রা শুরু করেছিলেন। আর প্রথম টিকটকার হিসেবে ছুঁয়েছিলেন এক শ মিলিয়ন ফলোয়ারের মাইকফলক। টিকটক ছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউবে সক্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর। ভিডিও, ছবি পোস্ট করলেই ভিউ হচ্ছে লাখ লাখ। আয়ও হচ্ছে একই তালে।

সূত্র: বিবিসি, ফোর্বস, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও পিপল