মেরিল-প্রথম আলো পুরস্কারে ব্লাউজ দিয়ে নজর কাড়লেন যেই তারকারা

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছিল ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসা অনেক তারকার ব্লাউজের নকশা বিশেষ নজর কেড়েছে। এখানে রইল তাঁদের কিছু ছবি।

শাড়ির কুঁচির কাপড়ের সঙ্গে মিলিয়ে ব্লাউজ পরেছিলেন জয়া আহসান।
ছবি: কবির হোসেন
জয়া আহসানের ব্লাউজে ঝুলন্ত পুঁতির কাজ নজর কেড়েছে
অভিনেত্রী আজমেরী হক বাঁধন পরেছিলেন নবোর বিশেষ মহল কালেকশনের বেগুনি মিরপুর কাতান শাড়ি। সবচেয়ে চমক ছিল তাঁর ব্লাউজে।
পিঠের অংশে সোনালি ধাতব চেইনের ব্যবহার শাড়িটিকে একটি ফিউশন লুক দিয়েছে
অভিনেত্রী সাদিয়া আয়মান অদ্রিয়ানা এক্সক্লুসিভের রয়্যাল ব্লু জামদানির সঙ্গে পরেছিলেন মেটালের নকশার ব্লাউজ
হল্টারনেক ব্যাকলেস ব্লাউজে মেটালের নকশায় করেছেন মেহনাজ আহমেদ
অভিনেত্রী ও মডেল স্নিগ্ধা চৌধুরী পরেছিলেন ডিজাইনার সাফিয়া সাথীর তৈরি করা একটি কালো শাড়ি।
সঙ্গে ছিল স্টাইলিশ ব্লাউজ।