চরকি কার্নিভ্যাল

মেহজাবীন, শুভ আর ফারিন দাঁড়ালেন একসঙ্গে

১২ জুলাই আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এ আনন্দ ভাগাভাগি করতে ৮ অক্টোবর সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চরকি পরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহজাবীন, অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী তাসনিয়া ফারিন। ক্যামেরার সামনে তিনজন দাঁড়ালেন একসঙ্গে। এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁদের সাজ

দেশি সাজে মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীনের পুরো শাড়িতে ছিল কাশ্মীরি কাজ। নিবিড় ফ্যাশন হাউস থেকে কেনা। হাতের ক্লাচটি আড়ংয়ের। সেজেছিলেন ওমেন্স ওয়ার্ল্ড থেকে। অনেক ভেবেচিন্তে নয়, বরং তৎক্ষণাৎ সিদ্ধান্তের ভিত্তিতেই বেছে নিয়েছিলেন শাড়ি।

ফুরফুরে আরিফিন শুভ

অভিনেতা আরিফিন শুভ পরেছিলেন সুতি কাপড়ের পাতলা আরামদায়ক ফতুয়া। টকটকে লাল সেই ফতুয়ার সঙ্গে চাঁপা সাদা গ্যাবার্ডিন প্যান্ট পরেছিলেন শুভ। ফতুয়াটি শুভর নিজের নকশা করা বলে জানালেন। এ ছাড়া উঁচু হিলের কালো জুতা আর গলায় পরেছিলেন সাদা পুঁতির মালা। চুলগুলো সচেতনভাবেই এলোমেলো করে রেখেছিলেন কপালজুড়ে।

গাউনে ফারিণ

এবার নিজেকে একদমই ভিন্নভাবে তুলে ধরার ইচ্ছে ছিল অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তাই বেছে নিয়েছেন ফেস্টিভ ভাইবসের এই লাল কেপ গাউনটি। সেজেছেন জাহিদ খানের কাছে।