অদেখা ৯টি ছবিতে লন্ডনে নুসরাত ফারিয়া, এক স্টাইলিংয়ে বেছে নিলেন পাঁচটি ব্র্যান্ড
দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। কিছুদিন আগে ছিলেন তুরস্কে। প্রথম আলো থেকে যোগাযোগ করার পর জানালেন, এখন লন্ডনের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। প্রথম আলোর পাঠকের জন্য সেখান থেকে পাঠালেন একগুচ্ছ ছবি।
জীবনযাপন ডেস্ক
একটি শোর কাজে লন্ডনে গেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সপ্তাহখানেক পর ফিরবেন দেশেফারিয়ার এই পোশাক যুক্তরাজ্যের ‘জর্জ’ ব্র্যান্ডেরআইভরি বেজের এই রিসোর্ট ওয়্যার ড্রেসকে অনেকে স্লিপ ম্যাক্সি ড্রেস বলেপোশাকটির প্লাকেট ও হেমলাইনে লাল ও সোনালি রঙে অনেকটা এমব্রয়ডারির মতো নকশা
বিজ্ঞাপন
এর সঙ্গে খোলা চুল আর চোখে কালো সানগ্লাস ও ব্যাগ নিয়েছেন ফারিয়া। এক হাতে সোনালি চেইনের ঘড়ি, অন্য হাতে চিকন চুড়ির সঙ্গে ব্রেসলেটকোমরে বাধা স্কার্ফের স্টাইলিংয়ের কারণে প্রথম দেখায় কালো এই পোশাককে এক পিসই মনে হতে পারে। তবে এটি তিনটি ব্র্যান্ডের সমন্বয়ে স্টাইল করাওয়ান শোল্ডার কালো টপটি নুসরাত ফারিয়া তুরস্ক থেকে কিনেছেন। কুচি দেওয়া স্কার্টটি নিয়েছেন বাংলাদেশের ‘সিকোসো’ ব্র্যান্ড থেকে; আর কোমরের স্কার্ফটি ‘রিভার আইল্যান্ড’–এর
বিজ্ঞাপন
এই লুকের সঙ্গে ফারিয়ার সানগ্লাসটি দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড ‘জেন্টল মনস্টার’ থেকে নেওয়া; আর হাতের ব্যাগটি তো লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ‘লুই ভুইতোঁ’রকালো রঙের আউটফিটের সঙ্গে সাপের নকশার ঘড়ি হাতে লন্ডন ব্রিজ এলাকায়