ইনস্টাগ্রামে উঁকি দিয়ে

ডিসেম্বর কাটান প্রিয় মানুষের সঙ্গে

বলিউডের নামকরা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার নকশা করা শাড়িতে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে ক্রমেই জায়গা করে নিচ্ছেন বলিউড তারকা শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত
ইতালিয়ান লাক্সারি ফ্যাশন হাউস ভ্যালেন্তিনো এনেছে নয়া ‘পার্টি কালেকশন’
হলুদ শাড়িতে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী টয়া। সময় পেলেই ঘুরতে বেরিয়ে পরেন তিনি
মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব কিম কার্ডাশিয়ান ও র‍্যাপার কানাইয়ে ওয়েস্ট অবশেষে আনুষ্ঠানিকভাবে আলাদা হলেন
আজ বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীত তারকা নিক জোনাসের চতুর্থ বিবাহবার্ষিকী। এই ছবিটি প্রকাশ করেছেন নিক।
অন্যদিকে বিয়েবার্ষিকীতে এই ছবিটি প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা
. বাংলাদেশি মডেল ও অভিনেত্রী সাফা কবির এই ছবি পোস্ট করে ভক্তদের প্রিয়জনের ছবি তুলতে বলেছেন। বলেছেন, ‘আপনার প্রিয়জনকে ক্যামেরাবন্দী করুন। আপনার প্রিয়জন যখন হাসে, নতুন জামা পরে, উচ্ছ্বসিত থাকে, নতুন কিছু কেনে, নাচে, গায়, আনন্দে থাকে, সুন্দর দেখায়—ছবি তুলে রাখুন। ছবি স্মৃতি হয়ে জমা থাকে। আর ডিসেম্বর মাস প্রিয়জনের সঙ্গে কাটান।’
বাড়ছে লিঙ্গ নিরপেক্ষ জুয়েলারির জনপ্রিয়তা
ভারতের কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। পরনে ‘ভোগ বাই প্রিন্স’–এর সালোয়ার–কামিজ
ভ্যারাইটি ম্যাগাজিনের প্রচ্ছদে দুই প্রজন্মের দুই সংগীত তারকা—এলটন জন ও ডুয়া লিপা
সমুদ্রসৈকতে তরূণ বলিউড তারকা গৌরব আদর্শ