ইনস্টাগ্রামে উঁকি দিয়ে

বাঙালির বড়দিন

বড়দিন আর কেবল পশ্চিমা সংস্কৃতিতে আটকে নেই। বাঙালিরাও ঘরের কোণে ক্রিসমাস ট্রি সাজিয়ে, কেক আর বিস্কুট খেয়ে, লাল শাড়ি বা বিশেষ পোশাকে আপন করে নিয়েছে এই উৎসব। ছবিতে দেখে নেওয়া যাক তারই এক ঝলক।
বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলা সমুদ্রের ওপর থেকে জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ইয়ট থেকে সমুদ্রস্নানের পোশাকে এমনসব ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে
কম যান না বাংলাদেশি মডেল জান্নাতুল নাঈম। পশ্চিমা মিনি টপ আর স্কার্টে বাড়ি থেকেই জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা
বছরের এই সময়টা বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীনকে কৃতজ্ঞ, আবেগপ্রবণ আর আশাবাদী করে তোলে। বড়দিনের থিমের সোয়েটার গায়ে তিনি ভক্তদের বলেছেন, ‘মেরি ক্রিসমাস’
ছোট পর্দার তারকা তানজিন তিশা ছবি তুলেছেন সান্তা ক্লজের সঙ্গে
গুণী অভিনেত্রী রুনা খানের বড়দিন কাটছে শ্রীলঙ্কায়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেয়েকে নিয়ে কাটছে বাংলাদেশি অভিনেত্রী বাঁধনের বড়দিন
বড়দিনে ক্রিসমাস ট্রির সামনে শাড়িতে মিম মানতাশা
এই ছবিটি প্রকাশ করেও মিম জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা
ভারতীয় বাঙালি সংগীত তারকা সুনিধি নায়েক এভাবেই পোষা কুকুর নিয়ে ঝিলপাড় থেকে জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা
এই দেখুন লাল মিনিড্রেসে ভারতীয় বাঙালি অভিনেত্রী মিমি চক্রবর্তীর ক্রিসমাস
মিমি ভক্তদের জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা
ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিম সোয়েটার পরা এই ছবিটি প্রকাশ করে লিখেছেন যে, শীত কেবল নিছক ঋতু নয়, এটা একটা উৎসবের নাম