বাফটার লালগালিচায় বাজিমাত পুরোনো পোশাকের

গতকাল যুক্তরাজ্যের দ্য রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) ৭৬তম আসর। বাফটার লালগালিচা ঝলমল করছিল হলিউডের নামকরা তারকাদের আগমনে। তাঁদের মধ্যে পুরোনো পোশাক পরে এসেছিলেন দুজন তারকা। দেখে নেওয়া যাক, কোন তারকা কী পরেছিলেন।

ফ্লোরেন্স পিউ

সময়ের গুণী অভিনেত্রী ফ্লোরেন্স পিউ বাফটার মঞ্চে হাজির হয়েছিলেন কমলা গাউনে। এই গাউন বানানো হয়েছে ফরাসি ফ্যাশন হাউস ‘নিনা রিচি’র ‘আর্কাইভ ১৯৮৮ কালেকশন’–এর প্রেরণায়
ছবি: রয়টার্স

অ্যাঞ্জেলা বাসেট

‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলা বাসেট বাফটার মঞ্চে এসেছিলেন ল্যাভেন্ডার গাউনে। মার্কিন ফ্যাশন হাউস ‘পামেলা রোল্যান্ড’–এর সেই গাউনে ছিল বসন্তের ছোঁয়া

গোয়েন্ডলিন ক্রিস্টি

সম্প্রতি ‘ওয়েনসডে’ সিরিজ দিয়ে আবার জনপ্রিয়তা পেয়েছেন মার্কিন অভিনেত্রী গোয়েন্ডলিন ক্রিস্টি। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই অভিনেত্রী বাফটার মঞ্চে ওঠেন ব্রিটিশ ডিজাইনার ‘জিলস ডিকন’–এর তৈরি করা ফ্লোর লেংথ কালো গাউনে

সোফি টার্নার

লুই ভুঁতোর তৈরি করা কালো গাউনে হাজির হয়েছিলেন মার্কিন অভিনেত্রী সোফি টার্নার। তাঁর পরা কালো গাউনে ছিল অলংকারের কাজ

আনা দে আরমাস

মেরিলিন মনরোর বায়োপিক ‘ব্লন্ড’ দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস। সেরা অভিনেত্রীর মনোনয়ন নিয়ে বাফটার লালগালিচায় আগমন হয়েছিল আরমাসের। লুই ভুঁতোর ডেলিকেট গোলাপি গাউন পরে এসেছিলেন তিনি

কেট ব্লানচেট

‘টার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্লানচেট। কিন্তু এই অভিনেত্রী নজর কেড়েছেন তাঁর পোশাক দিয়ে। সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণের সময় তাঁর পরনে ছিল ২০১৫ সালের অস্কার অনুষ্ঠানে পরা কালো গাউন। অভিনেত্রীদের একই পোশাক দ্বিতীয়বার পরতে সচরাচর দেখা যায় না। কেট ব্লানচেট সেখানে এক বিরল দৃষ্টান্তই স্থাপন করলেন বটে

ব্যারি কিয়োন

‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার উঠেছে আইরিশ অভিনেতা ব্যারি কিয়োনের হাতে। বাফটার মঞ্চে লাল ভেলভেট স্যুট পরে আবির্ভূত হয়েছিলেন ‘জোকার’খ্যাত এই তারকা

আনা টেলর-জয়

ফ্যাশনের গণ্ডি পার করে নতুন কিছু করে দেখাতে আনা টেইলর-জয়ের জুড়ি মেলা ভার। মার্কিন অভিনেত্রী হাজির হয়েছিলেন ইতালীয় ফ্যাশন হাউস ‘শিপারেল্লি’র তৈরি করা মখমলের মিনি ড্রেসে। মাথার ওপর ছিল ম্যাচিং ওড়নার মতো বিশাল কেপ

মিচেল ইয়ো

‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমা দিয়ে দর্শক, সমালোচক সবার মন জয় করে নিয়েছেন অভিনেত্রী মিচেল ইয়ো। ‘দিওর’–এর তৈরি করা শ্যাম্পেইন রঙের স্যুটে হাজির হয়েছিলেন এই মালয়েশীয় অভিনেত্রী

প্রিন্স উইলিয়ামস ও কেট মিডলটন

হলিউডের নামকরা অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে বাফটার সব আলো কেড়ে নিয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য—প্রিন্স উইলিয়ামস ও তাঁর স্ত্রী কেট মিডলটন। অভিনেত্রী কেট ব্লানচেটের মতো মিডলটনও হাজির হয়েছিলেন ২০১৯ সালে পরা সাদা গাউনে। এবার অবশ্য সেই গাউনের সঙ্গে ছিল কালো গ্লাভস। অন্যদিকে বরাবরের মতো কালো স্যুটে হাজির হয়েছেন প্রিন্স উইলিয়ামস